
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৭

সংসদীয় আসন ২৫ কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩১৯ ভোট। ফলে ১৭ হাজার ১৭৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন আনোয়ারুল ইসলাম।
