প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩১

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপর একটি আসনে জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ ফলাফল নিশ্চিত করা হয়েছে।

