শুক্রবার, ২৯ মে, ২০২৬১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ করলো নির্বাচন কমিশন

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০

শেয়ার করুনঃ
নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ করলো নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন বাংলাদেশ (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন-এর নেতৃত্বে কমিশনের অনুমোদনের পর সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়।

এবারের নির্বাচন ২৯৯টি আসনে অনুষ্ঠিত হলেও গেজেট প্রকাশ করা হয়েছে ২৯৭টি আসনের। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলার দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। একই সঙ্গে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত রয়েছে।

ইসি সচিব জানান, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয়সহ অফিসিয়াল গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। প্রোটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বিস্তারিত পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও

উপাত্ত ছাড়া তথ্য কেবল ব্যক্তিগত ধারণা: তথ্যমন্ত্রী

উপাত্ত ছাড়া তথ্য কেবল ব্যক্তিগত ধারণা: তথ্যমন্ত্রী
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ মোট ৫১টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। মোট প্রার্থী ছিল ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন এবং মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
গত বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার দুপুরে ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে ইসি।

ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ এবং গণভোটে ভোটের হার ৬০.২৬ শতাংশ।

ইসির তথ্যানুসারে, নির্বাচনে বিএনপি ২১২টি আসনে জয় পেয়েছে, জামায়াতে ইসলামী ৭৭টি, এনসিপি ৭টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল বাকি আসনগুলো লাভ করেছে।

নির্বাচন২০২৬এমপিদের গেজেট প্রকাশ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রাজধানীতে মৃদু ভূমিকম্প, কেন্দ্র টাঙ্গাইলের মির্জাপুর

রাজধানীতে মৃদু ভূমিকম্প, কেন্দ্র টাঙ্গাইলের মির্জাপুর

সর্বশেষ সংবাদ

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে কোরবানির ঈদ

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে কোরবানির ঈদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদুল আজহার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদের জামাত। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন। ঈদের প্রধান জামাতে আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে কোরবানির ঈদ

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে কোরবানির ঈদ

আজ পবিত্র ঈদুল আজহা। আত্মত্যাগ, ত্যাগের মহিমা ও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের অদম্য প্রত্যয়ে মুসলিম উম্মাহ উদযাপন করছে ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত এই পবিত্র দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। যথাযথ ধর্মীয় মর্যাদা, গভীর ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য

মক্কায় আরও তিন বাংলাদেশি হাজির মৃত্যু, শোক

মক্কায় আরও তিন বাংলাদেশি হাজির মৃত্যু, শোক

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন এই তিনজনের মৃত্যুর ফলে চলতি বছর হজ পালনকালে সৌদি আরবে বাংলাদেশি মৃত হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। হজ বুলেটিন অনুযায়ী, সর্বশেষ মৃত্যুবরণকারী তিন হজযাত্রী হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুর

রাজধানীতে মৃদু ভূমিকম্প, কেন্দ্র টাঙ্গাইলের মির্জাপুর

রাজধানীতে মৃদু ভূমিকম্প, কেন্দ্র টাঙ্গাইলের মির্জাপুর

রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পন অনুভব করে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইল জেলার মির্জাপুর

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সাত সদস্যের একটি প্রভাবশালী ‘কিচেন কেবিনেট’ সক্রিয় ছিল বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। তার ভাষ্যমতে, সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্তগুলো মূলত এই চক্রের মাধ্যমেই প্রভাবিত হতো এবং তারা নিয়মিত প্রতি মঙ্গলবার যমুনায় বৈঠক করতেন। এক সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, এই কিচেন কেবিনেটের সদস্যদের অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম হলেও তাদের মতামত নীতিনির্ধারণে অতিরিক্ত গুরুত্ব পেত। তিনি জানান, “আমি একবার