প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুইটিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং একটি আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৪২০টি ভোটকেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়।
