বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ছেলে সন্তান না হওয়ায় নির্যাতন করে পারভিন বেগম নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৯ মে) সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তিন কন্যা সন্তানের জননী ওই গৃহবধু মারা যান। নিহত পারভিন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক গ্রামের মানিক সিকদারের মেয়ে ও একই এলাকার আকতার সরদারের স্ত্রী। নিহতের ভাই রিয়াজ সিকদার জানান, ছেলে সন্তান না হওয়া এবং পাকাঘর নির্মাণের জন্য বাড়ি
গৃহহীন থাকবে না কেউ,মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনাকে বাস্তবায়ন সারা দেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতেও নির্মান হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মাদারীপুরের কালকিনি উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন উক্ত প্রকল্পের পরিচালক( ডিপিডি) মোহাম্মদ ফিজনূর রহমান। আজ মঙ্গলবার সকালে কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা গ্রামের চলমান কাজ নির্মানের ৫৩ টি ঘর পরিদর্শন করেন। এ সময় কাজের
পিরোজপুরে পাড়েরহাট সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিদ্ধার্থ শংকর হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক সাবিনা ইয়াসমিন, সুব্রত মিত্র, বিদ্যালয় ম্যানেজিং কমিটির
আদিবাসীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন লক্ষে দিনাজপুরের হিলিতে সরকারী কর্মকর্তা, মেয়র, ইউপি চেয়ারম্যান, আদিবাসী প্রতিনিধি,ছাত্র সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক নিয়ে শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বে-সরকারী সংস্থা ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি ইনডিজেনাস পিপলস (আইডিপি) আদিবাসী প্রকল্পর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে শীর্ষক
বরিশাল নগরীতে অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। মঙ্গলবার সকালে নগরীর সিঅ্যান্ডবি রোডের চৌমাথা পুলের দক্ষিণপারে খুপরি ঘরে বসবাসরত বৃদ্ধ দম্পতি হাসিনা বেগম ও মোতালেব হাওলাদারকে দেখতে ছুটে আসেন তিনি। এসময় তাদের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। পরে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান করেন
নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মামুনুর রশিদ (৩৫) গত প্রায় অর্ধ মাস ধরে নিখোঁজ রয়েছেন। তিনি তার কর্মস্থল পাবনার ঈশ^রদী থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে ওই যুবকের পিতা ঈশ^রদী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জানা যায়, মামুন পাবনার ঈশ^রদীতে দিশা এনজিও সাহাপুর শাখায় কর্মরত ছিলেন। গত ১৮ মে ওই শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম তাকে পরবর্তী নির্দেশ না দেয়া
নিখোঁজের চার দিন পরে ডোবার মধ্যে বস্তাবন্দি অবস্থায় দীপ্ত ম-ল নামে আট বছর বয়সী শিশুর মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ।মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কাজিবাড়ীর পাশ্ববর্তী হারতা-সাতলা খাল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নিহত শিশুর বাড়ির প্রতিবেশী তিনজনকে গ্রেফতার করেছে।আটককৃতরা হলেন- একই এলাকার রতন বিশ্বাস, তার স্ত্রী ইভা ও নয়ন শীল।নিহত শিশু দীপ্ত মন্ডল হারতা ইউনিয়নের
কৃষি প্রধান দেশের সর্ববৃহৎ উত্তরের জেলা নওগাঁ। এ জেলায় প্রচুর পরিমানে ধান আবাদ হয়ে থাকে। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় এ উদপাদিৎ চাল সরবরাহ করা হয়ে থাকে। চলতি ভরা মৌসুমে জেলায় চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রকার ভেদে চালের দাম বেড়েছে প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা। দাম বাড়ার কারন হিসাবে খুচরা
বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন বলেছেন, আল্লাহতায়ালা বেগম খালেদা জিয়াকে বাচিয়ে রেখেছে শেখ হাসিনার পতন দেখার জন্য। ওরা খালেদা জিয়াকে জেলখানা ও হাসপাতালে চিকিৎসার মাধ্যমে হত্যা করার পরিকল্পনা করেছিল কিন্ত এদেশের লাখো মানুষের দোয়ায় খালেদা জিয়া বেঁচে থাকায় শেখ হাসিনার সেই স্বপ্ন পূরন হয়নি। মঙ্গলবার নগরীর ডিসি ঘাট সংলগ্ম রিভার ভিউ কমিউনিটি সেন্টার মিলনায়তনে বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে পুনরায় ত্যাগি নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠন না করলে গণপদত্যাগের হুমকি দিয়েছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলার ওয়ালিয়া গ্রামে ওয়ালিয়া ইউনিয়ন যুবদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন নেতাকর্মীরা। নবগঠিত যুবদলের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,গত ২৯ মে ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের একটি অগণতান্ত্রিক ও অরাজনৈতিক
সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণের চেষ্টার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মঙ্গলবার সকালে নগরী অশ্বিনী কুমার হলের সামনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় এনে দিষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ ইং অর্থ বছরের জন্য ৩ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩১ মে) দুপুরে উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা। সভায় ইউপি সচিব ইব্রাহিম সরদার এ বাজেট ঘোষণা করেন। এ সময় বিগত বছরের সাফল্য ও ব্যর্থতা
সাভারের হেমায়েতপুর থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১মে) দুপুরে হেমায়েতপুরের তেতুলঝোড়া ইউনিয়নের জয়নাল বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জাহাঙ্গীর আলম(৩০) কক্সবাজার জেলার চকরিয়া থানার কামিলনাড় এলাকার মুকুল আহম্মেদ এর ছেলে। ও সোহেল রানা (২৭)মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আমবাড়িয়া এলাকার বাবুল শেখ এর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া গেছে, আটক দুই বেক্তি জয়নাবাড়ি এলাকায় মাদক
সরকার নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ফরমায়েশি ইতিহাস লিখছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপি ও নজিপুর পৌর যুবদলের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার নজিপুর পৌরসভার সরদারপাড়া এলাকায় এ কর্মসূচি এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে অবৈধভাবে কিডনি ক্রয়-বিক্রয় চক্রের আরও দুজন মূল হোতা/দালালকে গ্রেফতার করেছে। গতকাল ঢাকা মিরপুর ও আশুলিয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কালাই উপজেলার মোসলেমগঞ্জের মৃত বেলায়েত হোসেনের ছেলে আব্দুল গোফফার (৪৫) ও জয়পুর বহুতির আব্দুস সাত্তারের ছেলে নুর আফতাব(৪২)। মঙ্গলবার(৩১মে) দুপুরে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তার কার্যালয়ের সম্মেলন কক্ষে
ফরিদপুরে ট্রাকের চাপায় পড়ে লিওন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।সে আব্দুল খালেক ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিল । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আজ সকাল সাড়ে এগারোটায় ফরিদপুর শহর বাইপাস সড়কে মুন্সির বাজার সংলগ্ন (পশোরা সড়কের সম্মুখে) ট্রাকের চাপায় পড়ে আলালপুরের সোরহাবের পুত্র লিয়ন (১৮) মারা যান। তিনি এসময় মোটরসাইকেল যোগে বাসায় ফেরার সময় ট্রাকের চাকার তলায় পড়লে নিহত হন।
সাভারের আশুলিয়ায় দিনে-দুপুরে কুয়েত প্রাবাসির বাড়িতে ডেলিভারি ম্যান পরিচয় দিয়ে ঘরে ঢুকে ডাকাতির অভিযোগে দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (৩১মে) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি গোচারেরটেক এলাকার শিরিন ভিলা ভবনের তিন তলায় বাড়িওয়ালার রুমে ডাকাতি করতে গেলে পিস্তল সহ দুই ডাকাত আটক হয়। বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ। পাশের কক্ষে থাকা রুমা আক্তার বলেন, আমি আমার কক্ষ থেকে নিচে ছিলাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় দশ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন মাত্র ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করার অভিযোগ উঠেছে। ভবনটি মাত্র ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাগেছে, পিডিপি-৪ এর আওতায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মান করা হবে। নতুন ভবন নির্মাণের জন্য বিদ্যালয়টির প্রায় ১০ লাখ টাকা
যথাযথ মর্যাদায় সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (৩১ মে) সকাল ১১ টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং হাসপাতালের চিকিৎসক ও নার্সরা অংশ গ্রহণ করেন। এরপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে স্বাস্থ্য কর্মকর্তা
সয়াবিন তেল পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী পিছলে পড়ে আহত হয়েছেন। তেল সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের মধ্যেও হুড়োহুড়ি লেগে যায় এবং তারা অনেকে আহতও হয়েছেন। রোববার (২৯ মে) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার কুরছাপ এলাকায় একটি তেলবাহী লরি ফেটে গেলে গড়িয়ে পড়া সয়াবিন তেলে সড়ক পিচ্ছিল হয়ে অন্তত ৭ মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় শিকার হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে
সরাইল পুলিশ হেফাজতে ব্যবসায়ী নজীর আহমেদ সাপু হত্যার বিচার বিভাগীয় তদন্ত, জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মে সোমবার সকালে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেএই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিক্ষুদ্ধ সরাইল বাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন,সরাইল উপজেলা মুুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন।পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই এবং
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের এক কর্মীকে মারধর করা হয়েছে। আজ সোমবার (৩০ মে) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে। তাকে কারা মেরেছে- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে মারধরের পর ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। ঢাকা কলেজের ছাত্রদলকর্মী (২০১৯-২০ সেশনের শিক্ষার্থী) ইরফান শিকদারের ওপর এ হামলা করা হয়। ঢাবির ছাত্রদলের এক নেতার সঙ্গে টিএসসিতে
স্বপ্নের বহুমুখী পদ্মা সেতুর উদ্বোধন জাঁকজমকপূর্ণ হবে। সেতু উদ্বোধনের সময় ৬৪ জেলায় একসঙ্গে এর রেপ্লিকেশন করা হবে। একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৩০ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এদিকে সোমবার সকালে সেনা সদর দফতরের মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘আর্মি সিলেকশন বোর্ড- ২০২২’ এর বৈঠকে
শিক্ষক নিয়োগে থাকছে না নিবন্ধন পরীক্ষা। এবার থেকে শিক্ষক নিয়োগে আসছে নতুন পদ্ধতি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিলুপ্ত করে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনটিএসসি) নামে পিএসসির আদলে কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে শিক্ষার্থীদের আর নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে হবে না। শূন্য আসনে সরাসরি শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করবে এনটিএসসি। যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগের জন্য সুপারিশ