সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬১৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ধানের জেলায় উত্তপ্ত চালের বাজার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২২, ০:৪

শেয়ার করুনঃ
ধানের জেলায় উত্তপ্ত চালের বাজার

কৃষি প্রধান দেশের সর্ববৃহৎ উত্তরের জেলা নওগাঁ। এ জেলায় প্রচুর পরিমানে ধান আবাদ হয়ে থাকে।  স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় এ উদপাদিৎ চাল সরবরাহ করা হয়ে থাকে। চলতি ভরা মৌসুমে জেলায় চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রকার ভেদে চালের দাম বেড়েছে প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা। দাম বাড়ার কারন হিসাবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, মোকাম থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে। যার কারনে খুচরা বাজারেও প্রভাব পড়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে চালের বাজার নিয়ন্ত্রনে আশ^াস জেলা প্রশাসনের।

ধান চালের উদ্বৃত্ত জেলায় বেড়েই চলেছে চালের দাম। গত ১৫ দিনের ব্যবধানে প্রকার ভেদে চালের দাম বেড়েছে প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে। এতে বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও নি¤œআয়ের মানুষ।

আরও

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সরেজমিনে নওগাঁ শহরের পৌর খুচরা চালবাজার ঘুরে দেখা যায়, বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৫০ টাকায়। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৪২ টাকায়। এছাড়াও কাটারি জাতের চাল প্রতি কেজি ৬৮টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৭৫টাকায়, জিরাশাইল চাল এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে প্রতি কেজি ৬০ টাকায় সেটি এখন বিক্রি হচ্ছে ৭০। তবে অন্যান্য চালের দাম তেমন একটা বৃদ্ধি পায়নি।

শহরের পৌর খুচরা চাল বাজারে চাল কিনতে এসেছেন রিক্সা চালক কুদ্দুস মন্ডল। এসময় কুদ্দস বলেন, দিন শেষে যে টাকা পাই চাল কিনতে এসে তার পুরোটাই চলে যাচ্ছে। অন্যান্য বাজারতো দূরের কথা। এভাবে যদি প্রতিদিনই চালের দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা নিম্ম আয়ের মানুষরা কোথায় গিয়ে ঠাঁই নিবো।

চালের বাজার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

তিন কোটি টাকার স্লুইসগেট অচল, বিপাকে রাজনগরের কৃষক

তিন কোটি টাকার স্লুইসগেট অচল, বিপাকে রাজনগরের কৃষক

নওগাঁ শহরের থানার মোড় এলাকার ভ্যান চালক নজরুল হোসেন চাল কিনতে আসলে তার সঙ্গে কথা হয়। এসময় তিনি বলেন, ‘আজকে বাজারে এসে দেখি চালের দাম বেড়েছে। স্বর্ণা-৫ জাতের পাঁচ কেজি চাল কিনতে আসছিলাম, দাম বেশি দেখে তিন কেজি কিনলাম। যে চাল কিছুদিন আগে ৪২ টাকায় কিনেছিলাম আজকে ৫০ টাকা কেজি দরে কিনলাম। 

শহরের খাস-নওগাঁ মহল্লার বাসিন্দা জাফর আলী, কাটারি জাতের চাল কয়েকদিন আগে প্রতি কেজি ৬৮ টাকা দরে বিক্রি হচ্ছিল। আমি ৫ কেজি চাল কিনে নিয়ে গেছি। বর্তমানে সেই চাল আজকে এসে দেখি খুচরা বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। আমরা স্বল্প আয়ের মানুষ। কেজিতে ৭ টাকা করে বেড়ে যাওয়াতে অন্যদের সমস্যা হবে না কিন্তু আমাদের মত মানুষদের অনেক বড় সমস্যা যা বুঝার মত কেউ নাই। বাজারে প্রতিটি পন্যর দাম বেড়েছে। তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে চালের দাম। এই ভাবে চলা অম্ভব হয়ে পড়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

চালের দাম বাড়ার কারন হিসাবে জানতে চাইলে নওগাঁ পৌর খুচরা চাল বাজার সমিতির সভাপতি উত্তম সরকার বলেন, পাইকারি কেনার ওপর খুচরা দর ঠিক করা হয়। দাম বাড়ানো বা কমানো কোনো কিছুতেই খুচরা বিক্রেতাদের কিছুই করার থাকে না। বর্তমানে মোকাম থেকেই প্রকার ভেদে মোকাম থেকে প্রতি বস্তা (৫০ কেজি) চালের দাম ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে। খুচরা বাজারেও চালের দাম বেড়ে গেছে।

এই খুচরা ব্যবসায়ী আরও বলেন, দাম বাড়ার পিছনে আমাদের কিছু করার নেই। তবে নিয়মিত ভাবে যদি সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হতো তাহলে এভাবে হুটহাট করে চালের দাম বাড়তো না। 

নওগাঁ পৌর ক্ষুদ্রচাল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মকবুল হোসেন বলেন, বোরো ও আমনের ভরা মৌসুমে সাধারণত চালের সরবরাহ বেশি থাকায় চালের দাম বছরের অন্য সময়ের তুলনায় কম থাকে। কিন্তু এবার ঈদের (ঈদুল ফিতর) পর থেকে বোরো মৌসুমের চাল বাজারে আসা শুরু করতেই চালের দাম না কমে উল্টো বাড়তির দিকে। গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতি দিনই চালের দাম বাড়ছে। অবস্থা এমন হয়েছে একদিন পরপর মোকামে প্রতি বস্তা চালের দাম ৫০ থেকে ৮০ টাকা করে বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে আগামী দুই-তিন সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে ক্রেতাদের ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে চাল কিনে খেতে হবে। চালের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে কমেছে ক্রেতার সংখ্যা। সবাই অপেক্ষা করছে দাম কমার।

অন্যদিকে জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, চালের দাম বাড়ার অন্যতম কারণ হলো হঠাৎ ধানের দাম বেশি। বৈরি আবহাওয়ার কারনে নওগাঁসহ উত্তরাঞ্চলে ধানের উৎপাদন ব্যাহত হয়েছে। ধানের উৎপাদন কম হওয়ার আশঙ্কার কারনে বাজারে ব্যবসায়ীদের ধান কেনার প্রতিযোগিতা শুরু হয়েছে। বেশি দামে ধান কেনার পর চাল উৎপাদনের পর খরচ সমন্বয় করতে গিয়ে চালের দাম বাড়াতে হচ্ছে।

চালের বাজার নিয়ন্ত্রনের আশ^াস দিয়ে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, চালের দাম বৃদ্ধির বিষয়টি অবগত হয়েছি। চালের বাজার স্থিতিশীল রাখতে দ্রুত প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে। সেই সাথে যে সব অসাধু ব্যবসায়ীরা অকারণে চালের দাম বাড়িয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

এক বছর ধরে মেয়ের খোঁজে পথে-প্রান্তরে ঘুরছেন মা

এক বছর ধরে মেয়ের খোঁজে পথে-প্রান্তরে ঘুরছেন মা

প্রথম সরকারি সফরে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রথম সরকারি সফরে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা

বেনেট-লাপিদ জোটে চাপে নেতানিয়াহুর ক্ষমতা ভবিষ্যৎ

বেনেট-লাপিদ জোটে চাপে নেতানিয়াহুর ক্ষমতা ভবিষ্যৎ

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

এক বছর ধরে মেয়ের খোঁজে পথে-প্রান্তরে ঘুরছেন মা

এক বছর ধরে মেয়ের খোঁজে পথে-প্রান্তরে ঘুরছেন মা

ঢাকার ডেমরা এলাকার এক অসহায় মা হারিয়ে যাওয়া মেয়ের সন্ধানে গত এক বছর ধরে দেশের পথে-প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন। নিখোঁজ মেয়ের খোঁজ করতে করতে এবার তিনি এসে পৌঁছেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায়। ধারণা করা হচ্ছে, মেয়েটি মানবপাচারের শিকার হয়ে সেখানে থাকতে পারে—এই আশাতেই এখন বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাইছেন তিনি। অসহায় ওই মায়ের নাম আয়নামতি (৫০-৫৫)। তার স্বামী হযরত আলী

একদিনের ব্যবধানে রাউজানে গুলিতে যুবদল কর্মী নিহত

একদিনের ব্যবধানে রাউজানে গুলিতে যুবদল কর্মী নিহত

চট্টগ্রামের রাউজান উপজেলায় একদিনের ব্যবধানে আবারও গুলিতে নিহত হয়েছেন নাছির উদ্দীন (৪৫) নামে এক যুবদল কর্মী। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমশেরপাড়া গ্রামের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি

তিন কোটি টাকার স্লুইসগেট অচল, বিপাকে রাজনগরের কৃষক

তিন কোটি টাকার স্লুইসগেট অচল, বিপাকে রাজনগরের কৃষক

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কৃষি উন্নয়ন ও সেচ সুবিধা নিশ্চিত করতে নির্মিত প্রায় তিন কোটি সাত লাখ টাকার দুটি স্লুইসগেট দশ বছর ধরে অচল পড়ে থাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্থানীয় কৃষকদের মধ্যে। উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়দল ও চানভাগ এলাকায় পাহাড়ি ধামাইছড়ার ওপর নির্মিত গেট দুটি কৃষকদের জন্য আশীর্বাদ হওয়ার কথা থাকলেও বর্তমানে তা ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। জানা যায়, বোরো

অসময়ে পদ্মার ভাঙনে আতঙ্কে দেবগ্রামবাসী, বিলীন কৃষিজমি

অসময়ে পদ্মার ভাঙনে আতঙ্কে দেবগ্রামবাসী, বিলীন কৃষিজমি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউয়ালজানি ও মুন্সিবাজার এলাকায় অসময়ে পদ্মা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। আকস্মিক এ ভাঙনে ইতোমধ্যে বিলীন হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। নির্ঘুম রাত ও চরম আতঙ্কে দিন কাটছে পদ্মা পাড়ের বাসিন্দাদের। স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর ভাঙন শুরু হলে সাময়িকভাবে জিওব্যাগ ফেলা হলেও ততক্ষণে নদীগর্ভে হারিয়ে যায় ৫০ থেকে ৬০ বিঘা জমি। এভাবে ধীরে ধীরে মানচিত্র থেকেই মুছে যাচ্ছে বিভিন্ন

দৌলতদিয়ায় অভিযোগের পর মাঠে প্রশাসন, জব্দ বালু কাটার যন্ত্র

দৌলতদিয়ায় অভিযোগের পর মাঠে প্রশাসন, জব্দ বালু কাটার যন্ত্র

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে মাটি কাটার একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৬ এপ্রিল) দিনগত রাত প্রায় ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে দৌলতদিয়া নৌ-পুলিশের ওসি ত্রিনাথ সাহাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা যায়,