
প্রকাশ: ৩১ মে ২০২২, ০:৩৯

গৃহহীন থাকবে না কেউ,মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনাকে বাস্তবায়ন সারা দেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতেও নির্মান হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মাদারীপুরের কালকিনি উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন উক্ত প্রকল্পের পরিচালক( ডিপিডি) মোহাম্মদ ফিজনূর রহমান।
আজ মঙ্গলবার সকালে কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা গ্রামের চলমান কাজ নির্মানের ৫৩ টি ঘর পরিদর্শন করেন।
এ সময় কাজের অগ্রগতি ও বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি। গৃহ নির্মাণ কাজ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, ভূমি সহকারী কর্মকর্তা মোঃ দুলাল হোসেন প্রমুখ।

প্রকল্প পরিচালক মোহাম্মদ ফিজনূর রহমান সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন বাংলাদেশে কেউ ভূমিহী এবং গৃহহীন থাকবে না। সারা দেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতে ও ঘর নির্মান হচ্ছে। ১০৩ টি ঘর নির্মান হবে,ইতিমধ্যে ৫৩ টি ঘরের কাজ চলতেছে।