
প্রকাশ: ৩১ মে ২০২২, ২৩:৫৬

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণের চেষ্টার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মঙ্গলবার সকালে নগরী অশ্বিনী কুমার হলের সামনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় এনে দিষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পদক কাজী মিরাজ মাহামুদ, ৭১ টিভির ব্যুরো প্রধান বিধান সরকার, আরটিভির ব্যুরো প্রধান আলী জসীমসহ অন্যানরা।