চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। একই সঙ্গে উপজেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চা বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে শীত উপেক্ষা করেই
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্রীজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেলে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (রাত ১টা) ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রীজে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে ট্রাকের হেলপার মুবারক হোসেন (২০) এবং একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাক চালক সোহেল শেখ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধান অনুযায়ী, প্রার্থীরা তাদের সংশ্লিষ্ট সংসদীয় আসনের ভোটার সংখ্যার ওপর ভিত্তি করে সর্বনিম্ন ২৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৮৪ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। তবে এই ব্যয়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট প্রার্থীর জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। নির্বাচন কমিশন
টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি ক্রিকেটাঙ্গনে তাৎক্ষণিকভাবে আলোচনার জন্ম দিয়েছে। বিসিবি সূত্র জানায়, গতকাল মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ওই ঘটনার প্রেক্ষাপটে শনিবার রাতেও বিসিবির পরিচালকেরা অনলাইনে বৈঠকে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে অংশ নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন। রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠককে ঘিরে গুলশান কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের
মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। পরিভাষায় মেরাজ হলো, মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় হযরত জিবরাইল (আ.) ও হযরত মিকাইল (আ.)এর সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ; মহান আল্লাহ তায়ালার
কুমিল্লার মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে ৪র্থ বারের মতো কোরআন শিক্ষা প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার উত্তর আমপাল মিয়াজী বাড়ীতে, হাজী এম সিরাজুল ইসলাম মিয়াজী ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ওই কোরআন শিক্ষা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানাসহ ১২ টি প্রতিষ্ঠান থেকে আগত হাফেজ, মাওলানা, মুফতি মাদরাসার ছাত্ররা
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন, তা অজানা রয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস শনিবার জানান, সরকারের কাছে এ সম্পর্কে কোনো তথ্য নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে ‘ধরা হয়েছে’ এবং 'তুলে আনা হয়েছে’। তিনি বলেন, একটি বৃহৎ সামরিক কর্মসূচির মাধ্যমে মাদুরোকে ক্ষমতা থেকে
হবিগঞ্জ সদর থানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়ার অভিযোগে মাহদী হাসান নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব। প্রত্যক্ষদর্শী ও ভিডিওর বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তিনি বলেন, “এই সময়ে দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, সমবেদনা ও দোয়া আমাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে।” তারেক রহমান বলেন, “আমরা উপলব্ধি করেছি, আমার মা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন তাৎপর্য বহন করতেন।
'প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমবায় আস্থা আজ সমাজসেবায়' দিনাজপুরের হাকিমপুর হিলিতে র্যালি আলোচনাসভা ও কার্ড বিতরনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) দিবসটি উপলক্ষে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বাহির হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা সমাজসেবা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৪৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রম পরিচালিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর ছয়টি আসনে মোট ৮৮ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার চারটি
২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের কয়েকটি পাঠ্যপুস্তকে গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গত ২৮ ডিসেম্বর সংশোধিত পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশের পর এসব পরিবর্তন নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। সংশোধিত পাঠ্যবইয়ে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ একাধিক বই থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে উচ্চমাধ্যমিকের ইংরেজি পাঠ্যবই থেকে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) ও ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর–নলছিটি) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন জানান, দুই আসনে মোট ২৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাইয়ের ফলাফল ঘোষণা করেন। রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ১৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, ৭টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ১টি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রক্রিয়ায় মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করবে এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। সুতরাং এ বিষয়ে বিদেশি চাপের প্রশ্নই আসে না। শনিবার (৩ জানুয়ারি) মুন্সীগঞ্জে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা দণ্ডনীয় অপরাধ বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধরনের কর্মকাণ্ডের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে স্থগিতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (৩ জানুয়ারি) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়ন যাচাইয়ের সময় প্রার্থীর হলফনামা, আয়কর সংক্রান্ত কাগজপত্র এবং অন্যান্য আইনগত বিষয় খতিয়ে দেখা হয়। সব শর্ত পূরণ হওয়ায় তারেক রহমানের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে চার প্রার্থীর মনোনয়ন বাতিল এবং বিএনপি-জামায়াতসহ আট প্রার্থীর মনোনয়ন স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল জেলা প্রশাসকের সভা কক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন যাচাই-বাছাই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের কড়া অবস্থানের পর ভেনেজুয়েলায় সরাসরি সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার ভোরে রাজধানী কারাকাসসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় একযোগে বিমান হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় রাত দুইটা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে কারাকাসের আকাশজুড়ে বিস্ফোরণের শব্দ, যুদ্ধবিমানের গর্জন ও ধোঁয়ায় ভরে ওঠে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক গুরুত্বপূর্ণ আসনে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত দেওয়া হয়। ঢাকা–৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাই শেষে তার দাখিলকৃত কাগজপত্রে কোনো ত্রুটি না পাওয়ায় মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। এদিকে