জনকল্যাণমূলক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর অনুদানের অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে শেখ হাসিনার ছেলে ও সিআরআই’র চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, তার বোন সায়মা হোসেন ওয়াজেদসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ মামলার অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। মামলার অন্যান্য আসামিরা হলেন—
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন নিয়ে ভোটের লড়াইয়ে নামতে চান। বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি বিএনপির কাছে মনোনয়ন চেয়েছি। ইনশাআল্লাহ মনোনয়ন পাব বলে আশাবাদী। দেশের গণতন্ত্র ও বিচারব্যবস্থার সুশাসনের প্রশ্নে আগামী
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোথাও ঝটিকা মিছিল, সভা কিংবা সমাবেশ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৫ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, “আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম বর্তমানে বন্ধ। কেউ যদি দলীয় ব্যানারে, দলের নামে বা
দেশের জনগণের মতো সেনাবাহিনীও সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক করতে, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং জনগণের আস্থা পুনঃস্থাপন করতে
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর জনসংযোগ চলাকালে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় এ হামলার মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, এরশাদ উল্লাহ সমর্থকদের নিয়ে গণসংযোগ করছিলেন। এসময় আকস্মিকভাবে গুলিবর্ষণ শুরু হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং আরও কয়েকজন আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে
রাজবাড়ীর গোয়ালন্দে গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস। বুধবার (৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ইউএনও গ্রাম পুলিশের করণীয় দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “গ্রাম পুলিশের কর্মতৎপরতার ওপরই প্রত্যন্ত অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে নির্ভর করে। তাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি ইউনিয়ন পর্যায়ের গ্রাম
“উচ্চ শিক্ষার শুরু হোক মাধ্যমিকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার গঠনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগারের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগারের সভাপতি এম. আমিনুল ইসলাম। অত্র বিদ্যালয়ের সহকারী
কুমিল্লার দেবীদ্বার পৌরসদরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফ্রিজে পঁচা ও বাসি রান্না করা খাবার সংরক্ষণ করার অপরাধে তিনটি খাবার হোটেল এবং সড়কের মাঝখানে অবৈধভাবে যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে এক পরিবহনকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময়
মৌলভীবজারের শ্রীমঙ্গলে পুলিশের উপস্থিতিতে ‘মব’ সৃষ্টি করে অবৈধ বালুর গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে বালু খেকোদের চক্রের বিরুদ্ধে। ঘটনাটি গতকাল রাতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের উদনাছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটেছে। উপজেলা ও থানা প্রশাসন সুত্রে জানা গেছে, গতকাল রাতে সিন্দুরখান বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যদের একটি টিম অবৈধ বালুবাহী ট্রাক আটক করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনকে মুঠোফোনে জানান। তাৎক্ষণিক ইউএনও
নোয়াখালী জেলা শহর মাইজদীতে গণপূর্ত বিভাগের লীজকৃত দোকান ভিটি ব্যক্তির নামে রেকর্ড করে খতিয়ান করার পাওয়া গেছে। অভিযুক্ত ব্যবসায়ী নিজের লীজের দোকানের পাশাপাশি অন্য ব্যক্তির লীজকৃত দোকান ভিটিও খতিয়ান করার পাঁয়তারা করছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে জেলা শহর মাইজদীর একটি কনভেশন হলে ভুক্তভোগী আলা উদ্দিন ও তার ভাই এম কাউসার নামের দুই দোকানি সংবাদ সম্মেলনের মাধ্যকে এমন অভিযোগ করেন। কাউছার অভিযোগ করে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) ভোরের দিকে সাত্তার ও এমদাদুল নামে দুই আপন ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা ব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। একই সঙ্গে বেশ কয়েকটি
ভারত থেকে পেঁয়াজ আমদানি কার্যত বন্ধ এবং স্থানীয় মোকামগুলোতে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর ও স্থানীয় বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মাত্র তিন থেকে চার দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের কেজিপ্রতি দাম ২০ থেকে ২৫ টাকা বেড়ে এখন প্রায় ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় যৌনপল্লীর ভেতরে এ টিকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি স্বাস্থ্য পরিদর্শক মো. সুলতান উদ্দিন আহমেদ, মো. সিরাজুল ইসলাম চানমিয়া, স্বাস্থ্য সহকারী হাফিজা সুলতানা, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মোঃ জুলফিকার আলী, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মোঃ মজিবর
মেহেরপুরের গাংনী উপজেলায় বিষধর সাপের কামড়ে শামীম আহমেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামীম উপজেলার করমদি গ্রামের হারুন আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন শামীম। রাত আনুমানিক আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড়
সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ খসড়া প্রকাশ করেছে। বুধবার (৫ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকারের সুরক্ষায় যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। সরকার আশা করছে, নতুন অধ্যাদেশ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে জবাবদিহিতা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নাম ১৫ নভেম্বরের মধ্যে ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। এসব আসনে এনসিপি হয়তো প্রার্থী দেবে না। তিনি বলেন,
কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় প্রধান সড়কের ব্রীজসংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় মো. ইউনুস নামের সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয়দের সংবাদে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ইউনুস সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সাবরাং
পিআর পদ্ধতির (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচনেই জনগণের প্রকৃত মতামত ও সমর্থনের প্রতিফলন ঘটে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। টানা তৃতীয় মেয়াদে দলের আমির নির্বাচিত হওয়ার পর বুধবার (৫ নভেম্বর) নিজ জন্মভূমি সিলেটে প্রথম সফরে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, ‘আমরা মনে করি—পিআর পদ্ধতির নির্বাচনেই প্রকৃত গণতন্ত্র বিকশিত হতে পারে। এতে জনপ্রতিনিধিত্বের
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে এখনও ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। সোমবার রাতে প্রকাশিত তালিকা প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে—বিশেষ করে এসব আসনের ভবিষ্যত মনোনয়ন নিয়ে। দলীয় সূত্রগুলো বলেছে, ফাঁকা রাখা আসনগুলোর একটি বড় অংশ সমমনা ও শরিক রাজনৈতিক দলগুলোর জন্য বরাদ্দ হতে পারে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহত সবাই কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা এবং পর্যটক বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেগুন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে মাইক্রোবাসটি চৌদ্দগ্রাম থেকে রওনা দিয়েছিল। পথে সেগুন বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও আরোহীসহ ৬ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত সিএনজি চালক খোরশেদ আলম খোকনের ছেলে বাদী হয়ে আজ বুধবার সকালে কবিরহাট থানায় মামলা করেছেন। একই সঙ্গে ঘটনার পরপরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রাক চালক আব্দুর জাহেরকে (৪০)
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সেনাসদস্যদের বিশ্রাম ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার প্রেক্ষিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়, বুধবার থেকেই প্রথম পর্যায়ে প্রায় ৫০ শতাংশ
নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। রাজনৈতিক অঙ্গনে আগে খুব পরিচিত মুখ না হলেও তার উত্থান ছিল অস্বাভাবিক দ্রুতগতি এবং জনসংযোগকেন্দ্রিক। তরুণ ভোটারদের সক্রিয়তা, তৃণমূল পর্যায়ে প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক কিন্তু মানবিক বার্তার মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নতুন ধারা। তার জনপ্রিয় স্লোগান ‘জীবন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়ালের কামড়ে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, ফটকি, রামনগর এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটেছে। স্থানীয়রা জানান, একটি অস্বাভাবিক আচরণকারী শিয়াল হঠাৎ করে পথচারী ও ঘরের সামনে থাকা মানুষদের ওপর আক্রমণ চালায়। শংকরসেনা, ফটকি ও সাইটুলার আহতদের মধ্যে রয়েছেন—আমেনা বেগম (৩০), নুরে আলম