প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:৭

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে।
