প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:৯

বরিশাল বিভাগে হাম রোগের সংক্রমণ ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন করে ১০৬ জন রোগী ভর্তি হয়েছে। এতে করে পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
