
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:৫০

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী দুই দিনব্যাপী এই যাচাই-বাছাই কার্যক্রম আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত চলবে।
