
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৩:৫০

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
