
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২০:২

দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষা, তদন্ত জটিলতা ও আইনি অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (২২ এপ্রিল) তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।
