প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৫

দীর্ঘ দুই বছর ধরে বন্ধ রয়েছে ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করা যমুনা অয়েল কোম্পানি লিমিটেড–এর ভাসমান বার্জ ডিপোর কার্যক্রম। এতে দক্ষিণাঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ডিপোতে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে প্রায় ৭৫ হাজার লিটার ডিজেল, যা নিয়ে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট মহলে।
