প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৩:২

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার (২৬ এপ্রিল) শেষ হতে যাচ্ছে—এ তথ্য ইতোমধ্যে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার Kan (কেএএন) বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা তেল আবিবকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট Donald Trump ইরানের জন্য যে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছিলেন, তা খুব শিগগিরই শেষ হয়ে যাচ্ছে।
