গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ আতঙ্কজনক ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন—শামীম হোসেন, শিপলু সরকার, শাহিনুর, ইউসুফ, গোলাম রাব্বী, সুরুজ্জামান, সানোয়ার, রিদয় রায়, ফারুক হোসেন, কাউসার, রেজাউল করিম, লুৎফর রহমান,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা একটি ট্রাকেও আগুন দেয়। রোববার (১০ মে) সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহত তিন ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত
সিরাজগঞ্জ থেকে ছিনতাই হওয়া বিপুল পরিমাণ চাউল ও ট্রাক উদ্ধার করেছে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত তৎপরতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়। পুলিশ জানায়, মোট ৬১০ বস্তা কাটারীভোগ চাউল বহনকারী একটি ট্রাক সোমবার রাতে বগুড়ার শেরপুর এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে সিরাজগঞ্জের কড্ডার মোড়
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় অভিযান পরিচালনা করে পূর্বাচর র্যাব ক্যাম্প-১ এর সদস্যরা। বুধবার (২২ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃতদের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের মৃত নাঈম আলী মোল্লার ছেলে দাদন মিয়া (৩৮)
গাজীপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম মো. হাবিব (৪০)। তিনি বাংলাদেশ পুলিশ-এর গাজীপুর জেলা পুলিশ লাইন্সে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।
গাজীপুরে এক রাতেই তিন স্থানে থেমে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে রাত ৩টার মধ্যে এসব ঘটনা ঘটে। ঘটনাস্থলগুলো হলো—ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন, ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুর ও চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকা। চক্রবর্তী এলাকায় রাত সাড়ে ১০টার দিকে জ্যোতি পাম্পের পাশে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় বাসটির নিচে এক মিস্ত্রি মেরামতের
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সোমবার রাতে তাকওয়া পরিবহনের বাস থেকে এক যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া নিয়ে তর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত যাত্রী ইলিয়াস হায়দার শেখ (৩৬), কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দশদ্রোন গ্রামের মৃত সোবহান শেখের ছেলে। তিনি গাজীপুর চৌরাস্তা থেকে উপজেলার চন্দ্রায়
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৮৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রানা মিয়াকে (৩৫) আটক করা হয়। সে ওই এলাকার তাইজুদ্দিন আহমেদের ছেলে। এলাকাবাসীর বরাতে জানা যায়, রানা মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল। কালিয়াকৈর
গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আকবর মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সহকর্মী লিমন (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার পূর্ব চান্দরা সরকারবাড়ি বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আকবর মিয়া যশোরের কেশবপুর উপজেলার ভান্ডাখুলা গ্রামের মোবারক মোড়লের ছেলে। তিনি কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা এলাকায় মিণ্টু মিয়ার পোল্ট্রি দোকানে
গাজীপুরের কালিয়াকৈরের আলোচিত কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশকে র্যাব গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে র্যাব ১ ও র্যাব ১৪ এর যৌথ অভিযান চালিয়ে আটক করে। এসময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়ালও উদ্ধার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানাধীন উলুসারা গ্রামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের আওতাধীন সংরক্ষিত বনভূমি উদ্ধার করতে যৌথ বাহিনীর অংশগ্রহণে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চান্দরা মৌজায় এপেক্স লেঞ্জারির সামনে রাস্তার দুই পাশ এবং সরকার বাড়ি রেললাইন সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৬৫টি অবৈধ দোকানপাট ও বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের তৎপরতায় অস্ত্র-শস্ত্রসহ পাঁচজন ডাকাত আটক হয়েছে। শনিবার (২৪ আগস্ট) গভীর রাতে কালিয়াকৈর থানার এসআই মো. ইসমাইল হোসেন টহল ডিউটিতে থাকা অবস্থায় খবর পান যে একটি ডাকাতদল পিকআপে করে কালামপুর হয়ে সিনাবহর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছে। পুলিশ খবর পেয়ে তৎপরতা বাড়ায় এবং কালামপুর চৌরাস্তার সামনে পিকআপটিকে থামানোর জন্য সিগন্যাল দেয়। তবে ডাকাতদল নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা
গাজীপুরের কালিয়াকৈরে এক নৃশংস ঘটনায় একটি ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়রা অভিযুক্ত এক ৫০ বছর বৃদ্ধকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মৌচাক ইউনিয়নের মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি কফিল উদ্দিন (৫০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাত ভাই গ্রামের মৃত মগা মিয়ার ছেলে। বর্তমানে সে কালিয়াকৈর পৌরসভার দিঘীরপাড়
গাজীপুরের ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে এক সাংবাদিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় তুহিন একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে এসে
গাজীপুরের কালিয়াকৈর থেকে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভার ছোট লতিফপুর এলাকায় মশিউরের বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যান থেকে শাহজাহান হোসেন (৪৭) নামে ওই প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়। নিহত শাহজাহান হোসেন পার্শ্ববতী কাশিমপুর থানার এনায়েতপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি কালিয়াকৈরের একটি কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকার মকস বিলে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিনজন যুবক নিখোঁজ হন। শনিবার সকাল ৮টার দিকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম রফিকুল (১৮), তিনি সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে। অন্য দুইজন যুবকের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। নিখোঁজরা হলেন কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মো. শিমুল হোসেন
গাজীপুরের কালিয়াকৈরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রুদ্র পাল নামের ২০ বছর বয়সী এক যুবক। শনিবার সকাল ৯টার দিকে কালিয়াকৈর বাজারের ফুলবাড়িয়া টেম্পো স্ট্যান্ড এলাকায় ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, রুদ্র পাল রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই মালবাহী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় সে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রুদ্র উপজেলার
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার বরইবাড়ী ব্রিজ এলাকার তুরাগ নদীতে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে তারা প্রথমে বিষয়টি আশপাশের লোকজনকে জানায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার
সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় ঘটে যাওয়া মব জাস্টিজের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন ঘটনা ঘটাটা গ্রহণযোগ্য নয় এবং তদন্ত করে যদি কেউ জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকালে গাজীপুরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
গাজীপুরের কালিয়াকৈরে বহিষ্কৃত বিএনপি নেতা পারভেজ আহমেদের মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি ডিজি রব্বানী ও সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর আলামিন। বক্তারা দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিগত ১৬ বছরে বিএনপির যে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের অভ্যন্তরে কোন্দল ও সংঘাত সৃষ্টির অভিযোগের ভিত্তিতে, যা দলের নীতি ও আদর্শের সঙ্গে বিরোধপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৬ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত রোববার রাতে দুই নেতাকে আটক করে। তাদের মধ্যে একজন হলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন, যাকে সোমবার সকালে ছেড়ে দেওয়া হয়। অন্যজন হলেন সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, যিনি এখনও পুলিশের হেফাজতে রয়েছেন। ডিবি পরিদর্শক ফারুক
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি চলন্ত মিনি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে, যা মুহূর্তেই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি করে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে গরু নিয়ে আসা ট্রাকটি ঢাকায় গরু নামিয়ে ফেরার পথে যাত্রী নিয়ে রংপুর যাচ্ছিল। চন্দ্রা এলাকায় এসে যানজটে আটকে পড়লে হঠাৎ ট্রাকটির ইঞ্জিন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক ডাকাতি। শনিবার দিবাগত রাতে প্রায় এক ডজন মুখোশধারী সশস্ত্র ডাকাত বাড়িটিতে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। রাত ৩টা থেকে সকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ডাকাতরা বাড়ির প্রবেশদ্বার ভেঙে ভেতরে প্রবেশ করে