শনিবার, ২৭ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কালিয়াকৈরে বকেয়া বেতন নিয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জে আহত ১০

মোঃ খোরশেদ আলম
মোঃ খোরশেদ আলম , উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৯:৩২

শেয়ার করুনঃ
কালিয়াকৈরে বকেয়া বেতন নিয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জে আহত ১০

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স লিমিটেড কারখানার বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। শুক্রবার ২৩ মে দুপুরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে শুরু হয় যানচলাচলে বিশৃঙ্খলা। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের সার্ভিস বোনাসসহ পাওনা অর্থ বুঝিয়ে দেওয়া হচ্ছে না, অথচ প্রতিষ্ঠানটি গত বছর স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।

প্রতিবাদ জানাতে শ্রমিকরা ১২টার দিকে মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করলে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১০ শ্রমিক আহত হন।

আরও

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ১০ অক্টোবর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। তখন থেকেই প্রায় দুই হাজার শ্রমিক তাদের পাওনা টাকা আদায়ে নিরুপায় হয়ে পড়েন। কর্তৃপক্ষের আশ্বাসে আশ্বস্ত হতে না পেরে শ্রমিকরা আন্দোলনের পথে নামেন।

প্রতিষ্ঠানটির প্রশাসনিক ব্যবস্থাপক আবু তালেব জানান, কারখানা বন্ধের পর শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনার নিষ্পত্তি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করা হবে। বিষয়টি এখন সরকারের আওতাধীন এবং কর্তৃপক্ষের হাতে নেই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অন্যদিকে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, শ্রমিকরা হঠাৎ করে মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বাধ্য হয় লাঠিচার্জ ও টিয়ারশেল ব্যবহার করতে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে শ্রমিকরা জানান, প্রতিদিনই জীবনযাপনের খরচ বাড়ছে অথচ তারা তাদের প্রাপ্য অর্থ পাচ্ছেন না। অনেকেই দেনায় জর্জরিত হয়ে পড়েছেন এবং পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কালিয়াকৈর বেতন বিক্ষোভগাজীপুর শ্রমিক আন্দোলনমাহমুদ জিন্স কারখানা বন্ধঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

শ্রমিকদের এমন বিক্ষোভ এবং পুলিশের হস্তক্ষেপে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যান চলাচল স্বাভাবিক হলেও শ্রমিকদের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি।

এই ঘটনার পর স্থানীয় প্রশাসনের প্রতি শ্রমিকরা সঠিক সমাধান ও পাওনা পরিশোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

রামপুরা হত্যা মামলার রায় সরাসরি দেখাবে বিটিভি

রামপুরা হত্যা মামলার রায় সরাসরি দেখাবে বিটিভি

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

দীর্ঘ ছয় মাস পর অবশেষে খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো। শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ১৩টি দানবাক্স খোলা হয়। সাধারণত তিন থেকে চার মাস পরপর এই দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হওয়ায় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মসজিদ প্রাঙ্গণে ভোর থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড়

পবিত্র আশুরায় বরিশালে তাজিয়া মিছিল, সম্প্রীতির বার্তা আয়োজকদের

পবিত্র আশুরায় বরিশালে তাজিয়া মিছিল, সম্প্রীতির বার্তা আয়োজকদের

আজ ১০ মুহাররম, পবিত্র আশুরা। ইতিহাস, শোক, ত্যাগ ও আত্মত্যাগের মহিমায় দিনটি মুসলিম বিশ্বজুড়ে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর নতুন বাজার মড়কখোলার পোল এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়। ধর্মীয় স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও রঙিন পতাকা নিয়ে মিছিলটি

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২৬ জুন) সকালে দলের শীর্ষ নেতারা কুলাউড়ায় পৌঁছান। সফরে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ কেন্দ্রীয় নেতারা। তাদের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলীয় সূত্র জানায়, সফরের শুরুতে কেন্দ্রীয় নেতারা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে সেখানে উপস্থিত হন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলার ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় একটি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সাহেদ রানা। সেখানে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তিনি দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় জানতে চান। সাংবাদিকের দাবি, পরিচয় জানতে চাওয়ার পর