
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ১৫:৪১

যে কারও সঙ্গে বন্ধুত্ব বা সদ্ভাব বজায় রাখার আমল শেখায় কুরআন। কুরআনের উপদেশ ও নীতিবাক্য মানুষের জন্য অমূল্য আমল। এ আমলে যে কোনো লিঙ্গ, বর্ণ, গোত্র ও জাতি-গোষ্ঠীর মানুষকে অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত করে দেয়; তা এক আরব সাহিত্যিকের নিজের বাস্তব জীবনের ঘটনা ও আমলে ফুটে উঠেছে। অন্তরঙ্গ মুহূর্ত, সুসম্পর্ক ও সুন্দর জীবন লাভে কুরআনের ছোট্ট একটি উপদেশই মানুষের সব শত্রুতা ও মনের অমিল পাল্টে দিতে পারে। ইসলামের ইতিহাসে এমন অনেক নজির রয়েছে। ইসলাম ও মুসলমানদের জীবনে যুগে যুগে এ নজির চলমান।

বরং সুন্দর ও উত্তম ভাষায় মন্দ কথার জবাব দেয়ার মাধ্যমে শত্রু কিংবা মনের অমিল ব্যক্তিকেও আপন করে নেয়া। শয়তানের প্ররোচনা থেকে মুক্ত থাকতে কুরআনে শেখানো ভাষায় আল্লাহর সাহায্য চাওয়াও জরুরি।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে শত্রু কিংবা মিত্রদের মন্দ কথা ও আচরণের জবাবে উত্তম ভাষায় কথা বলার তাওফিক দান করুন। কুরআনের উত্তম নসিহতের আমলে শত্রুকে আন্তরঙ্গ বন্ধুতে পরিণত করার তাওফিক দান করুন। আমিন।