বুধবার, ৭ অক্টোবর, ২০২৬২২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

অসুস্থ হলে নামাজ পড়বেন যেভাবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১৫:৩৭

শেয়ার করুনঃ
অসুস্থ হলে নামাজ পড়বেন যেভাবে

নামাজ ফরজ হোক কিংবা নফল হোক, সব নামাজই দাাঁড়িয়ে পড়তে হয়। কারণ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। নামাজের ভেতরের রোকনগুলোর মধ্যে একটি হলো দাঁড়িয়ে নামাজ পড়া। নামাজের মধ্যে এমন আরও অনেক রোকন আছে। যদি কেউ অসুস্থতা কিংবা অক্ষমতার কারণে কোনো রোকন পালন করতে না পারে তবে ওই ব্যক্তি কীভাবে নামাজ পড়বে?

মুমিন মুসলমানের জন্য ঈমানের পর প্রথম ও প্রধান ইবাদত হচ্ছে নামাজ। নামাজের রোকনগুলো যথাযথভাবে আদায় করতে না পারলেও নামাজের ফরজিয়ত তথা আবশ্যকতা থেকে বিরত থাকার সুযোগ নেই। হাদিসে এসেছে-হজরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, 'আমার অশ্ব রোগ ছিল। এ অবস্থায় আমি কিভাবে নামাজ আদায় করবো তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ‘দাঁড়িয়ে নামাজ আদায় কর, যদি না পার; তবে বসে (নামাজ আদায়) কর, তাও যদি না পার, তাহলে এক পার্শ্বের উপর (নামাজ) আদায় কর।’ (বুখারি)

অসুস্থতায় কীভাবে নামাজ পড়তে হবে সে সম্পর্কে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকনির্দেশনা রয়েছে। হাদিসের আলোকে ইসলামিক স্কলাররাও অসুস্থ ও অপারগ ব্যক্তিদের নামাজের ব্যাপারে পরামর্শ দিয়েছেন।অসুস্থ ব্যক্তিদের জন্য ইসলামিক স্কলারদের পরামর্শ-কোনো ব্যক্তি অসুস্থ হলে কিংবা দাঁড়াতে অপারগ হলে তাকে চতুষ্পদ (চারজানু) হয়ে বসে অথবা তাশাহহুদের বৈঠকের ন্যায় বসে নামাজ আদায় করতে হবে।অসুস্থ ব্যক্তি যদি বসে নামাজ আদায় করা অবস্থায় দাঁড়াতে সক্ষম হয় অথবা বসে নামাজ আদায় করা অবস্থায় সেজদা করতে সক্ষম হয় কিংবা পার্শ্বের উপর ভর করে নামাজ পরা অবস্থায় বসতে সক্ষম হয় তবে ওই ব্যক্তি যা করতে সক্ষম, সে অবস্থা অনুযায়ী নামাজ আদায় করা তার জন্য ওয়াজিব বা আবশ্যক।

আরও

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ
অসুস্থ ব্যক্তি যদি বসে বসে নামাজ আদায় করতে অপারগ হয় তবে ডান পার্শ্বের উপর ভর দিয়ে নামাজ আদায় করবে। যদি তাতেও কষ্টকর হয় তবে ওই ব্যক্তিকে বাম পার্শ্বের উপর ভর দিয়ে নামাজ আদায় করতে হবে।অসুস্থ ব্যক্তি যদি দাঁড়াতে ও বসতে সক্ষম হয় কিন্তু রুকু ও সেজদায় যেতে না পারে তবে দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায় ইশারার মাধ্যমে রুকু ও সেজদা করবে।এভাবেও যদি নামাজ পড়তে সক্ষম না হয়, তবে কেবলার দিকে পা দিয়ে চিত হয়ে শুয়ে মাথা দ্বারা বুকের দিকে ইশারা করে রুক ও সেজদা আদায় করবে। তবে সেজদার সময় রুকুর চেয়ে একটু বেশি মাথা ঝুকাবে।

ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
আর যে ব্যক্তি জমিনের উপর সেজদা করতে অক্ষম সে বসে বসে রুকু ও সেজদা করবে। সেজদাকে রুকুর চেয়ে একটু বেশি নিচু করবে এবং উভয় হাত হাঁটুর ওপরে রাখবে।প্রথমত অসুস্থ ব্যক্তিকে অবশ্যই দ্বীনদার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনোভাবে নামাজ আদায় করা বৈধ হবে।জ্ঞান থাকা পর্যন্ত কোনো ব্যক্তির জন্য নামাজ না পড়ায় নিষেধ নেই। জ্ঞানসম্পন্ন অবস্থায় অসুস্থ ব্যক্তিকেও নামাজ আদায় করতে হবে। অর্থাৎ সুস্থ ব্যক্তির জন্য যেমন নামাজের হুকুম রয়েছে ঠিক অনুরূপ হুকুম অসুস্থ ব্যক্তির নামাজের ব্যাপারেও প্রযোজ্য।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মনে রাখতে হবে

অসুস্থ ব্যক্তিদের জন্যও সুস্থ্য ব্যক্তির মতোই কেবলামুখী হয়েই নামাজ আদায় করা আবশ্যক। যদি না পারে তবে তার অবস্থার আলোকে যে দিকে ফিরে নামাজ আদায় করা সহজ হয়, সে দিকে ফিরেই নামাজ আদায় করতে হবে। পার্শ্ব নাড়িয়ে কিংবা আঙ্গুলের ইশারায় নামাজ আদায় করলে তা সহিহ হবে না।

আরও

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী
উল্লেখ্য যেসব অসুস্থ ব্যক্তি মসজিদে যেতে সক্ষম তার জন্য মসজিদে গিয়ে জামাআতের সঙ্গে নামাজ আদায় করা জরুরি। সে সক্ষম হলে দাঁড়িয়ে নামাজ আদায় করবে আর না পারলে যেভাবে সুবিধা হয় সেভাবে জামাআতে নামাজ আদায় করবে। তবে কোনোভাবেই মসজিদে জামাআতের পরিবেশ নষ্ট করা যাবে না।যেহেতু নামাজ মুমিন মুসলমানের জন্য ঈমানের পর প্রথম ও প্রধান ইবাদত।

তাই সবার জন্য যথা সময়ে নামাজ আদায় করা জরুরি। কেননা পরকালে ঈমানদার ব্যক্তিদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। যে ব্যক্তি সহজে নামাজের হিসাব দিতে পারবে, তার পরবর্তী সব হিসাবই সহজ হয়ে যাবে।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহজে নামাজের হিসাব দিতে দুনিয়াতে সুস্থ ও অসুস্থ অবস্থায় যথাযথভাবে সময় মতো নামাজ পড়ার তাওফিক দান করুন। সবার জন্য নামাজকে দুনিয়া ও পরকালের সফলতার মাধ্যম হিসেবে কবুল করুন। আমিন।

সর্বশেষ সংবাদ

গোপালপুরের মেধাবী শিক্ষার্থী জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীতে মাটিচাপা মরদেহ উদ্ধার

গোপালপুরের মেধাবী শিক্ষার্থী জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীতে মাটিচাপা মরদেহ উদ্ধার

কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রাণ গেল সীমার, শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই

কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রাণ গেল সীমার, শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

এশিয়ার বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়ছে প্রবৃদ্ধি

এশিয়ার বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়ছে প্রবৃদ্ধি

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

জনপ্রিয় সংবাদ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। হাদিসে এ দিনের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনের মর্যাদা উল্লেখ করে এটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে তুলে ধরেছেন। এ দিনে জুমার নামাজ আদায় করা হয়, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে জুমার নামাজের আজান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সামষ্টিক ইবাদত। প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে একত্র হয়ে খুতবা শোনেন এবং জামাতে জুমার নামাজ আদায় করেন। কোরআনের সূরা জুমার ৯ নম্বর আয়াতে জুমার নামাজের আহ্বান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, জুমার সময় পার্থিব ব্যস্ততার চেয়ে ইবাদতকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব রয়েছে। জুমার দিনের বিশেষ মর্যাদার কথাও

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

ইসলামে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি হলো জুমার দিন। এ দিনে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ কিছু আমল ও ইবাদতের সুযোগ। কোরআনে জুমার নামাজের আহ্বান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে এ নির্দেশনা এসেছে। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে গোসলের

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

ইসলাম ধর্মে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এদিন নামাজ, দোয়া, জিকির ও বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবারকে ইবাদত-বন্দেগিতে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান পুরুষ মুসলমানদের জন্য জুমার নামাজ