প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৩৫

ইসলাম স্বামী-স্ত্রীর সম্পর্ককে মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র সম্পর্ক হিসেবে বিবেচনা করে। কোরআন ও হাদিসে দাম্পত্য জীবনকে শান্তি, ভালোবাসা, দয়া ও পারস্পরিক সহযোগিতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামের দৃষ্টিতে বিবাহ শুধু সামাজিক চুক্তি নয়, বরং এটি একটি ইবাদত এবং পরিবার গঠনের বৈধ মাধ্যম।
