
মুসলিম উম্মাহর কাছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত জুমার দিন। পবিত্র এই দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন কোনো মুসলমান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। এ কারণে জুমার দিন দোয়া, ইবাদত ও আমলের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।
