
ইসলামে পর্দাকে নারী-পুরুষ উভয়ের জন্য শালীনতা, আত্মসংযম এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ বিধান হিসেবে উল্লেখ করেছেন দেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেমরা। তারা বলেছেন, পর্দা কেবল পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দৃষ্টি, আচরণ, কথাবার্তা ও সামগ্রিক জীবনাচরণের মধ্যেও এর বাস্তবায়ন প্রয়োজন।
