প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:১৪

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক পর্ব ‘উকুফে আরাফা’ পালনে সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন ১৬ লাখেরও বেশি হাজি। মঙ্গলবার (২৬ মে) ভোর থেকে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত প্রান্তর। দিনব্যাপী দোয়া, ইবাদত, কোরআন তিলাওয়াত এবং আল্লাহর সন্তুষ্টি কামনায় মগ্ন থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা।
