মঙ্গলবার, ২৬ মে, ২০২৬১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

কোরআন-হাদিসের আলোকে ঈদে মিলাদুন্নবী উদযাপনের ফজিলত

hafiz masum ahmed
হাফিজ মাছুম আহমদ দুধরচকী, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১০:৩৫

শেয়ার করুনঃ
কোরআন-হাদিসের আলোকে ঈদে মিলাদুন্নবী উদযাপনের ফজিলত

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লামকে কেন্দ্র করে মুসলিম উম্মাহর মধ্যে বহুদিন ধরেই আলোচনা-সমালোচনা হয়ে আসছে। ইতিহাস ঘেঁটে দেখা যায়, প্রাচীন যুগের ইমাম, মুজতাহিদ এবং আলেমরা কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের মাধ্যমে এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা দিয়ে গেছেন। তাঁদের মতে, প্রিয় নবীর জন্মদিনে আনন্দ উদযাপন করা শুধু বৈধই নয়, বরং এটি এক উত্তম আমল।

কোরআনের সূরা ইউনুসের ৫৭-৫৮ নং আয়াতে আল্লাহ বলেন, তাঁর অনুগ্রহ ও রহমতের জন্য আনন্দ প্রকাশ করতে। তাফসিরকারগণ ব্যাখ্যা করেছেন যে, ইসলাম ও কোরআনই মানবজাতির জন্য সর্বোত্তম রহমত। এছাড়া সূরা আম্বিয়ার ১০৭ নং আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লামকে বিশ্বজগতের জন্য রহমত বলে উল্লেখ করা হয়েছে। তাই তাঁর আগমনের দিন আনন্দ উদযাপন করা কোরআনের আলোকে উৎসাহিত হয়েছে।

হাদিসের বর্ণনায়ও মিলাদ উদযাপনের প্রমাণ রয়েছে। সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম সোমবার রোজা রাখার কারণ হিসেবে বলেছিলেন, এদিনে তিনি জন্মগ্রহণ করেছেন এবং নবুয়াত লাভ করেছেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও অন্যান্য সাহাবিদের বর্ণনায়ও দেখা যায়, তাঁরা নবীর জন্মসংক্রান্ত ঘটনাবলী শুনে খুশি প্রকাশ করতেন এবং আল্লাহর প্রশংসা করতেন।

আরও

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

ইমাম জালালুদ্দীন সূয়ুতী তাঁর কিতাবে উল্লেখ করেছেন যে, সাহাবিদের মধ্যে কেউ কেউ ঘরে বসে নবীর জন্মকাহিনী আলোচনা করতেন এবং দরুদ শরিফ পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম তাঁদের এই কাজে সন্তুষ্ট হতেন এবং তাঁদের জন্য শাফায়াতের সুসংবাদ দিতেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, মিলাদ পালন নবীর সুন্নাহ বিরোধী নয়।

এছাড়া হাদিসে এসেছে, নবীর জন্মের সময় তাঁর মাতার কাছ থেকে এমন এক নূর প্রকাশ পেয়েছিল যার আলোতে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত দেখা যাচ্ছিল। এসব বর্ণনা নবীর জন্মদিনের গুরুত্ব ও তাৎপর্যকে আরও স্পষ্ট করে তুলে ধরে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বর্তমান সময়ে কিছু গোষ্ঠী মিলাদ নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। অথচ কোরআন ও হাদিসের আলোকে দেখা যায়, এটি এমন একটি ইবাদত যা আল্লাহর রহমত লাভের মাধ্যম। আলেমরা বলেছেন, রাসূলের জন্মদিনে আনন্দ প্রকাশ করা তাঁর আনুগত্যেরই বহিঃপ্রকাশ।

ঈদে মিলাদুন্নবী
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মুসলিম উম্মাহর উচিত নবীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের এই ঐতিহ্য বজায় রাখা। তবে তা অবশ্যই ইসলামি আদর্শ ও শালীনতার মধ্যে থেকে করতে হবে। কারণ মিলাদ উদযাপন শুধু আনন্দ নয়, বরং নবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যম।

আরও

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

আল্লাহ তায়ালা যেন মুসলিম উম্মাহকে সঠিক পথে পরিচালিত করেন এবং নবীর জন্মদিনে খুশি উদযাপনের মাধ্যমে তাঁর সন্তুষ্টি ও শাফায়াত লাভের তাওফিক দেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

এ সম্পর্কিত আরও পড়ুন

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ, অংশ নিচ্ছেন ১৮ লাখ মুসল্লি

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ, অংশ নিচ্ছেন ১৮ লাখ মুসল্লি

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রোববার (২৪ মে) এশার নামাজের পর থেকেই হাজিরা ‘তাবুর নগরী’ নামে পরিচিত মিনায় রওনা হন। মিনায় যাওয়ার আগে হাজিরা ইহরামের কাপড় পরিধান করে হজের আনুষ্ঠানিক ইবাদতে অংশ নেন। শরীয়তের বিধান অনুযায়ী, ৮ জিলহজ হাজিরারা মিনায় অবস্থান

আত্মশুদ্ধির অনন্য ইবাদত পবিত্র হজ পালন

আত্মশুদ্ধির অনন্য ইবাদত পবিত্র হজ পালন

ইসলামের পাঁচটি মূল ভিত্তির অন্যতম হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। এটি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং আত্মশুদ্ধি, ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা। পবিত্র কাবাঘরকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে হজ পালন করা হয়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি সৌদি আরবের মক্কায় সমবেত হন। ইসলামের

সামর্থ্যবান মুসলিমদের জন্য কুরবানি ওয়াজিব: আলেমদের মত

সামর্থ্যবান মুসলিমদের জন্য কুরবানি ওয়াজিব: আলেমদের মত

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুরবানির বিধান নিয়ে ধর্মীয় আলোচনায় নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে ইসলামের নির্দেশনার ওপর। ইসলামী শরিয়ত অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক এবং আর্থিকভাবে সক্ষম মুসলিমদের ওপর কুরবানি করা ওয়াজিব বলে জানিয়েছেন দেশের শীর্ষ আলেমরা। ইসলামী বিধান অনুযায়ী, যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক—অর্থাৎ যার কাছে প্রয়োজনীয় ব্যয়ের বাইরে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সমমূল্যের সম্পদ থাকে—তার ওপর

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মুসলমানদের মধ্যে কুরবানী সম্পর্কিত নানা প্রশ্ন সামনে আসে। ইসলামি শরিয়তে কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পালন করা হয়। ইসলামি শিক্ষাবিদদের মতে, কুরবানী মূলত সামর্থ্যবান মুসলমানদের ওপর ওয়াজিব। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক এমন প্রত্যেক মুসলমান নারী-পুরুষের জন্য কুরবানী আদায় করা আবশ্যক বলে অধিকাংশ ফকিহ মত দিয়েছেন। হাদিস অনুযায়ী,

পিতা-মাতার সেবায় রয়েছে জান্নাতের পথ

পিতা-মাতার সেবায় রয়েছে জান্নাতের পথ

ইসলামের দৃষ্টিতে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামি শিক্ষায় আল্লাহর ইবাদতের পরই পিতা-মাতার প্রতি সদাচরণকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে বলে আলেমরা উল্লেখ করেছেন। পবিত্র আল-কুরআন-এ একাধিক স্থানে মা-বাবার প্রতি সম্মান, আনুগত্য ও দয়া প্রদর্শনের নির্দেশ রয়েছে। কুরআনের বাণীতে বলা হয়েছে, আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা এবং পিতা-মাতার সঙ্গে উত্তম আচরণ করা মুমিনের অন্যতম প্রধান দায়িত্ব।