
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১৩:৫১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং রাজনৈতিক ইতিহাসের তাৎপর্যপূর্ণ মোড় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্ট দেশের গণতান্ত্রিক যাত্রায় গুরুত্বপূর্ণ ঘটনা। এসব অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মকে সুস্পষ্ট ধারণা দিতে ইতিহাসচর্চা ও পাঠ্যবইয়ে যথাযথ আলোচনা নিশ্চিত করতে হবে।
