মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

অগ্নিকান্ডগুলো নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে: হানিফ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ এপ্রিল ২০১৯, ১:৩৪

শেয়ার করুনঃ
অগ্নিকান্ডগুলো নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে: হানিফ

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আগুনের ঘটনাগুলো শুধুই দুর্ঘটনা নাকি পরিকল্পিত, তা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কী না, তা একেবারেই উড়িয়ে দেয়া যায় না। তিনি বলেন এফ আর টাওয়ারটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অথচ এই ন্যক্কারজনক অপরাধের সঙ্গে জড়িতদের পক্ষ নিয়ে মির্জা ফখরুলরা যে বক্তব্য দিচ্ছেন তা আইনের শাসনের পরিপন্থী। সোমবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত ১২ দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধনের আগে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকাকে নিরাপদ বাসযোগ্য করা হবে। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ঝুঁকিমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে। এর মধ্যে কোনো রাজনীতি থাকবে না।

‘সরকার ঐক্যফ্রন্টকে ভাঙার চেষ্টা করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ভাঙা-গড়ার খেলায় বিশ্বাসী না। এ অভ্যাস বিএনপির আছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই এ দেশে রাজনীতিতে নোংরা খেলা শুরু করেছিলেন। তিনি ক্ষমতা দখল করেই সব দলকে ভেঙে নিজের দল তৈরি করেছিলেন। পুনরায় জাতীয় সংসদের পুনর্নির্বাচনের দাবি প্রসঙ্গে হানিফ বলেন, আগামী নির্বাচন পাঁচ বছর পরেই হবে। এ ধরনের দাবি তুলে বিএনপি নেতাদের কোনো লাভ হবে না। ঐক্যফ্রন্টের মতো জনবিচ্ছিন্ন একটি দলকে নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। পরে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এবং সূধীজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছরপূর্তি উপলক্ষে গ্রামীণ মেলাসহ ১২ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার জন্য পৌরসভাকে নান্দনিক সাজে সাজানো হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বনানীর এফআর বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। আহত অবস্থায় অর্ধশতাধিক মানুষকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবু হেনা মোস্তফা কামাল নামের একজনের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয়। এ নিয়ে এ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়ায়।

আরও

চতুর্থ ধাপে ক্যানসার আক্রান্ত, নিজেই জানালেন শামীম ওসমান

চতুর্থ ধাপে ক্যানসার আক্রান্ত, নিজেই জানালেন শামীম ওসমান
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এ ঘটনায় শনিবার রাত পৌনে ১১টার দিকে বারিধারার বাসা থেকে ডিবি পুলিশ এফ আর টাওয়ারের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে আটক করে। এদিন রাত ১টার দিকে জমির মালিক এস এম এইচ আই ফারুককেও (৬৫) আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে ডিবি উত্তর বিভাগের এডিসি গোলাম সাকলাইন সিথিল গণমাধ্যমকে বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। তাদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হবে। ওই ঘটনার আরেক এজাহারধারী আসামি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল। তার গ্রেফতারের বিষয়ে এডিসি গোলাম সাকলাইন সিথিল বলেন, তাকে গ্রেফতারের চেষ্টা অবশ্যই চলছে। তবে নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান দেশ থেকে পালিয়ে গেছেন। এদিকে রোববার ভোররাতে গুলশান-১ ডিএনসিসি কাঁচাবাজার পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল থেকে সেই ছাইয়ের মধ্যে থাকা সামান্য জিনিসপত্র কুড়িয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। এর আগে ২০১৭ সালের ২ জানুয়ারি ওই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ পাহারা দেবেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। ইশরাক হোসেন

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন রাষ্ট্রীয় বিমান

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন রাষ্ট্রীয় বিমান

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ বিষয়ে বিস্তারিত জানান। তাঁর দাবি, শেখ হাসিনা আগামী বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। মুখপাত্র জানান, ২০২৪

দেশ ছাড়লেও শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি থামেনি: রিজভী

দেশ ছাড়লেও শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি থামেনি: রিজভী

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহ ছাড়তে পারেননি শেখ হাসিনা। এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালানো হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব অভিযোগ

আওয়ামী লীগ ফিরবে, মন্ত্রী হবেন মাশরাফি: রাশেদের দাবি

আওয়ামী লীগ ফিরবে, মন্ত্রী হবেন মাশরাফি: রাশেদের দাবি

ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনা দেশে ফিরে তাঁকে মন্ত্রী বানাবেন—এমন আশায় বুক বেঁধে আছেন সাবেক ক্রিকেটার ও নড়াইলের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে রাশেদ অভিযোগ করেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও

প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়, অভিযোগ রিজভীর

প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়, অভিযোগ রিজভীর

প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন স্তরে এখনো গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, এসব শক্তির মদদে গত তিন-চার দিনে বিএনপির তিন নেতাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর শহরের বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা