
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:২৭

সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
