প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১৬:৩৪

বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, অসহায় মানুষের সহায়তা এবং যুবসমাজের উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি পেলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিরিন খানম। জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি।
