প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১৬:২৩

দীর্ঘ ১৩ বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কঠোর পরিশ্রম করে প্রায় ৫১ লাখ টাকা উপার্জন করেছিলেন হাফেজ মোস্তফা ফরাজী। পরিবারের সুখ-সমৃদ্ধি ও ভবিষ্যৎ গড়ার আশায় প্রবাসে উপার্জিত অর্থ দেশে পাঠালেও শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভেঙে গেছে তাঁর। সর্বস্ব হারিয়ে বর্তমানে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। প্রবাসে পাঠানো টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী অন্য ব্যক্তির সঙ্গে চলে গেছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা।
