কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। ৩ নভেম্বর রাত আড়াইটার দিকে উপজেলার পাণ্ডুল ইউনিয়নের পাণ্ডুল বাজারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, মোবাইল ডিউটি চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে পাণ্ডুল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আমভদ্রপাড়া গ্রামের মৃত টুপ শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. এনামুল হক (৪০), পারুলের পাড় গ্রামের আঃ ছাত্তারের ছেলে মো. দুলু মিয়া (৪০) এবং ইসলামপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. কাইয়ুম আলী (৩৮)। তাঁরা সবাই পাণ্ডুল ইউনিয়নের বাসিন্দা।
আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ১৪ হাজার ৬৯৫ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৮, জিআর নম্বর ২৯৮, তারিখ ০৩ নভেম্বর ২০২৬। জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর ১৫ ধারায় মামলাটি করা হয়েছে।
উলিপুর থানার প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. শওকত আলী সরকার জানান, জুয়াবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।