সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে ইনকিলাব মঞ্চের সমাবেশে উত্তপ্ত বক্তব্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ২০:৫৩

শেয়ার করুনঃ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে ইনকিলাব মঞ্চের সমাবেশে উত্তপ্ত বক্তব্য

শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের ডাকে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বিভিন্ন শহিদের পরিবার, আন্দোলনকর্মী ও সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সারজিস আলম বলেন, “আমরা যখনই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলি, তখন সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়।” তিনি প্রশ্ন রাখেন, “যখন শাপলা চত্বর, পিলখানা বা জুলাইয়ে মানুষ হত্যা হয়েছিল, তখন সেই পশ্চিমাদের অবস্থান কোথায় ছিল?” যদিও তিনি তাঁর বক্তব্যে কোনো রাষ্ট্র, সরকার বা উপদেষ্টার নাম উল্লেখ করেননি।

আরও

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে ভয় করুন। এই প্রজন্মের রক্ত নিয়ে কেউ আবেগের খেলা খেললে, তারা যেকোনো শক্তিকে ক্ষমতা থেকে নামাতে সক্ষম। গণবিচারের দাবিতে চলমান আন্দোলন আরও বেগবান হবে বলে জানান তিনি।

সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দল নই। আমার পরিবারের কেউ শহিদ হয়নি, তবুও প্রতিজ্ঞা করছি—আওয়ামী লীগের বিচার নিশ্চিত করেই ছাড়ব।” তিনি বিএনপি, জামায়াত ও এনসিপিকে ‘দিল্লির দাসত্ব’ থেকে মুক্ত রাখার প্রতিশ্রুতি দেন এবং জানান ইনকিলাব মঞ্চ রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যাবে।

আরও

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জুলাই অভ্যুত্থানে শহিদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল বলেন, “এই সরকারের আমলে আমাদের রাস্তায় দৌঁড়াতে হয়। এটা এক ধরনের প্রহসন। আগে বিচার হবে, তারপর নির্বাচন হবে। বিচারই সংস্কারের মূল ভিত্তি হওয়া উচিত।”

শহিদ সাইমের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে যাত্রাবাড়ীতে হত্যা করা হয়েছে। তার কোনো দোষ ছিল না। সে কোনো অস্ত্র বহন করছিল না, শুধু আন্দোলনে অংশ নিতে গিয়েছিল। ঈদ করতে পারিনি, বুকটা শূন্য হয়ে গেছে। হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শহিদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বলেন, “আমার ছেলেকে আশুলিয়ায় ভ্যানের ওপর পুড়িয়ে মারা হয়েছে। তখন সে জীবিত ছিল। আমি যখন লাশ পাই, তার পায়ে কোনো মাংস ছিল না। আমার সন্তান মানুষ করতে যে কষ্ট করেছি, তা যেন কেউ বোঝে।”

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহত মেজর তানভীর হায়দারের স্ত্রী তাসনূভা মাহা বলেন, “আজও আমি আমার স্বামীর লাশ পাইনি। সেদিন হিন্দিভাষী তিনজন আমাদের বাসায় ঢুকেছিল। আমার সন্তানদের কাপড় খুলে চেক করেছিল ছেলে না মেয়ে। আজ এতগুলো মা তাদের সন্তান হারিয়েছে, বিচার না হলে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না।”

শহিদ সোহেল রানার ভাই বলেন, “যে দল আমার ভাইয়ের মতো দুই হাজার মানুষকে হত্যা করেছে, তাদের পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমার ভাইয়ের কবর পর্যন্ত চিনতে পারি না। কেন ডিএনএ টেস্ট করে লাশ শনাক্ত করা হলো না?”

আপ-বাংলাদেশের সংগঠক আলী আহসান জুনায়েদ বলেন, “গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে, এটা জাতির জন্য লজ্জাজনক। আমাদের বেঁচে থাকতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না।”

সমাবেশে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হয়, আগামী ১০০ দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, শাপলা গণহত্যাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং জাতিসংঘের সহায়তায় শহিদদের তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ ও সব দলের নির্বাচনি ইশতেহারে আওয়ামী লীগের বিচারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করার আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলটির

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে ঢাকাসহ সারাদেশে প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে তাদের সান্ত্বনা দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা মানুষের

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে দুর্নীতির মাত্রা আগের তুলনায় বেড়েছে। মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সরকারের কোনো পরিকল্পনাই সফল হবে না বলেও সতর্ক করেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, জনগণ অভিযোগ

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

সরকারের নির্বাহী আদেশে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভারতে অবস্থানরত দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব কে পালন করবেন, সে বিষয়ে মন্তব্য করার পরই দলটির ভেতরে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে আলোচনা ও অসন্তোষের খবর সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

সর্বশেষ সংবাদ

দেশে এক দিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে এক দিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

সাবেক উপদেষ্টার দুর্নীতির ১১ হাজার কোটি টাকার অভিযোগ: আসল প্রশ্ন, টাকা দিল কে?

সাবেক উপদেষ্টার দুর্নীতির ১১ হাজার কোটি টাকার অভিযোগ: আসল প্রশ্ন, টাকা দিল কে?

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল