রবিবার, ৯ আগস্ট, ২০২৬২৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

প্রধান বিচারপতি নিয়োগে বিকল্প পদ্ধতির প্রস্তাব বিএনপির

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৬:৫৪

শেয়ার করুনঃ
প্রধান বিচারপতি নিয়োগে বিকল্প পদ্ধতির প্রস্তাব বিএনপির
বিএনপি

সংবিধান সংস্কারের প্রস্তাব নিয়ে মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপি নতুন কিছু পরামর্শ দিয়েছে। বিশেষ করে প্রধান বিচারপতি নিয়োগে শুধু জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, বিকল্প দু'একজন বিচারপতির মধ্য থেকে বাছাইয়ের প্রস্তাব দিয়েছে দলটি। বিএনপি মনে করে, অতীতে কিছু বিতর্কিত নিয়োগ হয়েছে, তাই বিকল্প থাকার সুযোগ রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও ভবিষ্যৎ বিবেচনায় বিকল্প রাখা গুরুত্বপূর্ণ। জ্যেষ্ঠতার ভিত্তিতে একক মনোনয়ন রাষ্ট্রকে ঝুঁকিতে ফেলতে পারে। তবে কমিশনের সঙ্গে এখনও আলোচনা চলছে এবং কোনো প্রস্তাবই চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, ডকট্রিন অব নেসেসিটি অনুযায়ী জাতীয় নিরাপত্তা, আইন ও ভবিষ্যৎ নেতৃত্ব বিবেচনায় বিকল্প রেখে সিদ্ধান্ত গ্রহণ দরকার। কমিশনের সুপারিশ অনুযায়ী মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হলেও, বিএনপির মতে প্রধানমন্ত্রীর পূর্ণ কর্তৃত্ব থাকা উচিত। এই অংশেও মতবিরোধ রয়ে গেছে।

আরও

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধানে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হবেন এমন সুপারিশ প্রত্যাখ্যান করেছে বিএনপি। তাদের প্রস্তাবে বলা হয়েছে, দুইবার দায়িত্ব পালনের পর বিরতির মাধ্যমে ওই ব্যক্তি আবার দায়িত্ব নিতে পারবেন। তবে কমিশন চাইছে এক ব্যক্তি সর্বোচ্চ তিনবার এই দায়িত্ব নিতে পারবেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবে কিছু বিষয়ে বিএনপি একমত হয়েছে। উপদেষ্টা মণ্ডলীর সদস্য সংখ্যা ১৪ জন এবং প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে তার মধ্য থেকেই একজনকে মনোনয়নের বিষয়ে সম্মতি দিয়েছে তারা। এছাড়া, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকার প্রস্তাবেও দলটি একমত।

আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন রোধে কিছু প্রস্তাবে বিএনপি আংশিক একমত হয়েছে। সালাহউদ্দিন আহমেদ জানান, বাহিনীর কার্যক্রমের ওপর সাধারণ নিয়ন্ত্রণ আরোপ করলে উল্টো বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তাই বিষয়টি নিয়ে আরও আলোচনা দরকার।

বিএনপি সংলাপ প্রস্তাবপ্রধান বিচারপতি নিয়োগসংবিধান সংস্কার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
উচ্চ ও নিম্ন কক্ষ নিয়ে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাবে বিএনপি একমত জানালেও সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে মতভেদ রয়ে গেছে। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব থাকলেও, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা এখনই প্রকাশ করা হচ্ছে না বলে জানান সালাহউদ্দিন আহমেদ।

আরও

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে উজানচর ভূমি অফিসে চার মাসে দুইবার চুরি !

গোয়ালন্দে উজানচর ভূমি অফিসে চার মাসে দুইবার চুরি !

গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন

গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন

তুচ্ছ ঘটনায় কলাপাড়ায় মা, মেয়েকে নির্মম নির্যাতনের অভিযোগ

তুচ্ছ ঘটনায় কলাপাড়ায় মা, মেয়েকে নির্মম নির্যাতনের অভিযোগ

এমপি নাসের রহমানকে নিয়ে এআই অশ্লীল ভিডিও, আসামি গ্রেপ্তার

এমপি নাসের রহমানকে নিয়ে এআই অশ্লীল ভিডিও, আসামি গ্রেপ্তার

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

এ সম্পর্কিত আরও পড়ুন

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারত একদিকে শেখ হাসিনাকে রাজনৈতিক প্লাটফর্ম ও বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলছে। দুই বিপরীতমুখী অবস্থান একই সঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল ও ইউট্যাব আয়োজিত ‘ফ্যাসিস্ট

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াতের আমিরের: রাশেদ খান

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াতের আমিরের: রাশেদ খান

গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। শনিবার সকালে নিজের গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ এলাকার ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, এতদিন ডা. শফিকুর রহমানকে মজলুম নেতা হিসেবে জানলেও গণঅভ্যুত্থানের পর তার প্রকৃত অবস্থান স্পষ্ট হয়েছে। তার দাবি,

দলকে বিভ্রান্ত এবং দেশে ফেরার অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে: সোহেল তাজ

দলকে বিভ্রান্ত এবং দেশে ফেরার অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে: সোহেল তাজ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে দলকে বিভ্রান্ত করা হচ্ছে এবং দেশে ফেরার অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে। বুধবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে সোহেল তাজ লেখেন, ছাত্র-জনতার

দলীয় ন্যারেটিভ নয়, সার্বজনীন ইতিহাস চাইলেন নাহিদ ইসলাম

দলীয় ন্যারেটিভ নয়, সার্বজনীন ইতিহাস চাইলেন নাহিদ ইসলাম

রাষ্ট্রপতির উপস্থিতিতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনার জন্য সবাই বিব্রত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় অনুষ্ঠানগুলো সার্বজনীনভাবে আয়োজন করতে হবে, যাতে সব রাজনৈতিক দল ও জনগণ সমানভাবে নিজেদের অংশীদার মনে করতে পারে। বুধবার সংসদ সচিবালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

শেখ হাসিনার অডিও বার্তা এবং রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা প্রচার এবং দেশটির বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্য ভারতের অবস্থান নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বুধবার সকালে রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের