মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬৩১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

জনগণই বিএনপির শক্তি, নওগাঁয় আব্দুস সালাম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২:৫৫

শেয়ার করুনঃ
জনগণই বিএনপির শক্তি, নওগাঁয় আব্দুস সালাম

নওগাঁ শহরের নওয়োয়ান মাঠে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ পৌর ও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগও অনেক বড় দল ছিল, তবে বিএনপির জনপ্রিয়তা দেখে তারা নিরপেক্ষ ভোট দিতে ভয় পায় এবং জোর করে ক্ষমতায় ছিল। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ ভোট। বর্তমান ইউনুস সরকারের কাছে আমাদের দাবি, তারা যেন কোনো দলের পক্ষ না নেয়, যাতে সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কোনো প্রশ্ন না জাগে।’ আব্দুস সালাম নিশ্চিত করেন যে, নিরপেক্ষ ভোট হলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে।

এদিনের সম্মেলনে বিএনপিকে একটি গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করেন আব্দুস সালাম। তিনি বলেন, ‘অনেকে বলে থাকেন, বিএনপি দলের মধ্যে গণতন্ত্রের চর্চা হয় না। তাদের বলব, আজকে নওগাঁ সদর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল দেখুন। এখানে এসে দেখে মনে হচ্ছে যেন, কোনো ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় নির্বাচনের ভোট হচ্ছে। নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। কোনো কলহ, হট্টগোল নেই। বিএনপির দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে থাকে।’

আরও

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি পদে দেওয়ান মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে আ স ম আল কাফী তুহিন নির্বাচিত হয়েছেন। নওগাঁ পৌর বিএনপির সভাপতি পদে মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে দিদারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কাউন্সিলরদের ভোটে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে খালেদ হাসান এবং রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। পৌর বিএনপির সাংগঠনিক পদে মহসিন আলী এবং শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিএনপি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সম্মেলনের দ্বিতীয় পর্বে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা সদস্য সচিব মো: বায়েজিদ হোসেন পলাশ, এসএম রেজু, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা প্রমুখ।

আরও

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাত পলাতক নেতার রায় আজ

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাত পলাতক নেতার রায় আজ

দলীয় সূত্রে জানা গেছে, নওগাঁ সদর উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন ২০১২ সালে এবং পৌর বিএনপির সম্মেলন ২০১০ সালে অনুষ্ঠিত হয়েছিল। প্রায় এক যুগ পর সদর উপজেলা এবং ১৪ বছর পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

সর্বশেষ সংবাদ

গণতন্ত্র সচল রাখতে নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে: রিজভী

গণতন্ত্র সচল রাখতে নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে: রিজভী

সেপ্টেম্বরে ১৩ দিনে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ডলার

সেপ্টেম্বরে ১৩ দিনে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ডলার

জনগণের স্বার্থ রক্ষায় আলোচনাকেই অগ্রাধিকার দেবে সরকার: প্রধানমন্ত্রী

জনগণের স্বার্থ রক্ষায় আলোচনাকেই অগ্রাধিকার দেবে সরকার: প্রধানমন্ত্রী

সাত বিভাগে বৃষ্টি, কোথাও ভারি বর্ষণ, কমতে পারে তাপমাত্রা

সাত বিভাগে বৃষ্টি, কোথাও ভারি বর্ষণ, কমতে পারে তাপমাত্রা

নবম বেতন কাঠামোয় বড় পরিবর্তন, কমছে উচ্চগ্রেডের ইনক্রিমেন্ট

নবম বেতন কাঠামোয় বড় পরিবর্তন, কমছে উচ্চগ্রেডের ইনক্রিমেন্ট

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

এ সম্পর্কিত আরও পড়ুন

গণতন্ত্র সচল রাখতে নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে: রিজভী

গণতন্ত্র সচল রাখতে নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে: রিজভী

বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতন্ত্রকে সচল রাখতে হলে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাত পলাতক নেতার রায় আজ

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাত পলাতক নেতার রায় আজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত পলাতক নেতার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েমের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলটির

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে ঢাকাসহ সারাদেশে প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক