
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:৩৬

রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তারা রাজধানীতে ঝটিকা মিছিল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
