শনিবার, ৪ জুলাই, ২০২৬২০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

আগামী নির্বাচন অতীতের চেয়ে কঠিন হবে: তারেক রহমান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ২:১৩

শেয়ার করুনঃ
আগামী নির্বাচন অতীতের চেয়ে কঠিন হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলটির প্রতি জনসমর্থন দেখে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নেতাকর্মীদের জন্য পৃথক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “বিএনপি বর্তমানে দেশের অধিকাংশ মানুষের সমর্থন উপভোগ করছে, যা অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী বিএনপির জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।” তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “আগামী নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। তাই নিজেকে প্রস্তুত রাখতে হবে যাতে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে সফল হতে পারি।”

আরও

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

তিনি আরও বলেন, “এই নির্বাচনে আমাদের জন্য প্রতিপক্ষ সহজ হবে না। আমাদের নির্বাচনী মাঠ কঠিন হবে এবং আমরা কঠিন অবস্থায় পড়তে পারব। তবে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের জন্য জয় সম্ভব।”

তারেক রহমান বলেন, “জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র হয়েছে, এবং এই ষড়যন্ত্র থেমে নেই। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রও হয়ে দাঁড়ায়।”

আরও

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
তারেক রহমান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু সেই স্বৈরাচারের সমর্থকরা এখনো ভিতরে ভেতরে ষড়যন্ত্র করছে। আমাদের মধ্যে অনুপ্রবেশকারী অনেক এজেন্ট রয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “যে দলের নেতাকর্মীরা এত অত্যাচার সহ্য করেছে, তাদের মধ্যে যদি কেউ স্বার্থের জন্য দলের বিশ্বাস ভঙ্গ করে, তাদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে। দলের ঐক্য, জনগণের আস্থা, সব কিছু ধরে রাখতে হবে।”

শেষে, তারেক রহমান বলেন, “রাষ্ট্র মেরামত করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। আমরা যদি জনগণের আস্থা হারিয়ে ফেলি, তবে আমাদের এতদিনের আন্দোলন ব্যর্থ হবে।”

তিনি বিএনপির নেতাকর্মীদের একত্রিত হওয়ার এবং নিজের অবস্থান থেকে সঠিক কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “যারা অনৈতিক কাজ করবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং শক্ত অবস্থান নিতে হবে।”

সর্বশেষ সংবাদ

ত্রিশ শতাংশের কম অগ্রগতির এডিপি প্রকল্প বাতিলের উদ্যোগ

ত্রিশ শতাংশের কম অগ্রগতির এডিপি প্রকল্প বাতিলের উদ্যোগ

জ্বালানি মজুত বাড়াতে ৪ লাখ ৮০ হাজার টন তেল কিনছে সরকার

জ্বালানি মজুত বাড়াতে ৪ লাখ ৮০ হাজার টন তেল কিনছে সরকার

বয়স্ক ভাতাসহ বিভিন্ন কর্মসূচিতে আগস্টে শুরু হচ্ছে অনলাইন আবেদন

বয়স্ক ভাতাসহ বিভিন্ন কর্মসূচিতে আগস্টে শুরু হচ্ছে অনলাইন আবেদন

বরিশালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত সাত

বরিশালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত সাত

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে ৩ হাজার ৭০০ অতিরিক্ত মৃত্যু

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে ৩ হাজার ৭০০ অতিরিক্ত মৃত্যু

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত তার সঙ্গে সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে। বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে মঙ্গলবার (৩০ জুন) তাকে বসুন্ধরা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে নিম্নমূল্যের সিগারেটের প্রকৃত দাম থেকে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তিনি দাবি করেন, এই অতিরিক্ত অর্থ সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না। ফলে সরকার প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায়

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

বাংলাদেশের রাজনীতির এক অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকা এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি জনজীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

জাতীয় সংসদে বক্তব্যের সময় বণ্টন ও বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিরোধী দলের বক্তব্যের সময় কমিয়ে দিয়ে সরকারদলীয় সদস্যদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে সংসদীয় কার্যপ্রণালী বিধি লঙ্ঘন করে বিল উত্থাপন করা হচ্ছে বলেও দাবি করেছে দলটি। সোমবার (২৯ জুন) এক সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, রোববার রাতে অনুষ্ঠিত সংসদ

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা চলছে। এর আগে রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে