বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

শেখ হাসিনার মদদপুস্ট ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২২

শেয়ার করুনঃ
শেখ হাসিনার মদদপুস্ট ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল

হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যুকৃত বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং তাদের ব্যক্তিগত তথ্য জব্দ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সাবেক মন্ত্রী-এমপিরা বাতিল পাসপোর্ট ব্যবহার করে যেন বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন, সে বিষয়ে কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। 

সরকার পতনের পরপরই শেখ হাসিনার মন্ত্রী, এমপি ও ১৪ দলীয় জোট নেতাদের পাসপোর্ট বাতিল করা হয়। সেই সঙ্গে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সাবেক সচিব, উচ্চপদস্থ কর্মকর্তা ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সংস্থার প্রধানদের পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করছেন, তাদেরকে অন্তত দুটি গোয়েন্দা সংস্থার ছাড়পত্র সংগ্রহ করতে হবে। 

আরও

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩ সেপ্টেম্বর ইস্যুকৃত চিঠিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, চিফ হুইপ, সংসদ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। এতে বলা হয়েছে, উক্ত বাতিল পাসপোর্ট ব্যবহার করে যেন কেউ বাংলাদেশ ত্যাগ না করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতোমধ্যে সাবেক মন্ত্রী, এমপি এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরকে এ নির্দেশনা দেওয়া হয়। এরপর দ্রুততম সময়ে এই তালিকা প্রস্তুত করা হয় এবং তা দেশের সব পাসপোর্ট অফিসে পাঠানো হয়। সেই সঙ্গে পুলিশের বিশেষ শাখা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার শাখাগুলোর কাছেও তালিকা পাঠানো হয়েছে। 

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

বাতিল পাসপোর্টধারীদের পাসপোর্ট প্রতিস্থাপন বা নবায়নের জন্য আবেদন করলে তা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান হচ্ছে। এতে করে পাসপোর্ট নবায়ন বা পুনরায় ইস্যুর চেষ্টা ব্যর্থ হচ্ছে, এমনকি দালাল চক্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে পাসপোর্ট পাওয়ার চেষ্টাও ফলপ্রসূ হচ্ছে না।

ভারতে পলাতক শেখ হাসিনার হাতে বর্তমানে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট রয়েছে। ২০২০ সালের ১৯ জানুয়ারি, দেশে ই-পাসপোর্ট চালু হওয়ার পরপরই তিনি তার পুরোনো এমআরপি পাসপোর্ট বদলে ই-পাসপোর্ট নেন। তার পাসপোর্ট নম্বর ডি০০০১০০১০। যদিও কূটনৈতিক পাসপোর্ট সাধারণত ৫ বছর মেয়াদি হয়, হাসিনার জন্য নিয়ম ভেঙে ১০ বছর মেয়াদি পাসপোর্ট ইস্যু করা হয়। তবে বৈধ পাসপোর্ট না থাকায় ভারতের বাইরে অন্য কোনো দেশে ভ্রমণ করতে হলে তাকে সংশ্লিষ্ট দেশ থেকে ট্রাভেল পাশ নিতে হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আগারগাঁও পাসপোর্ট অফিসে যাওয়ার সময় জানা যায়, আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী-এমপিরা পরিবারের নামে ইস্যুকৃত লাল পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট পাওয়ার জন্য প্রতিনিধিদের মাধ্যমে তদবির করছেন। অনেক সাবেক ও বর্তমান উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পাসপোর্ট নবায়নের জন্য ঢাকার প্রধান কার্যালয়ে নিয়মিত যাচ্ছেন। এর মধ্যে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মাঈনউদ্দিন আব্দুল্লাহ সস্ত্রীক লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছেন। 

অন্যদিকে, শেখ হাসিনার সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপি ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন। কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহার উদ্দিন এবং তার মেয়ে সাবেক কুসিক মেয়র সূচনা বাহার ৫ আগস্টের পরপরই পালিয়ে ভারতে অবস্থান করছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বর্তমানে বেলজিয়ামে রয়েছেন। এছাড়া প্রতাপশালী পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগ করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যারা দ্বৈত নাগরিকত্ব অথবা বিদেশি পাসপোর্টধারী, তাদের পক্ষে দেশ ত্যাগ বা বিদেশ ভ্রমণ সহজ। কারণ, ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে দেশের পাসপোর্টের তথ্য থাকলেও বিদেশি পাসপোর্টের তথ্য থাকে না। ফলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছাড়া বিদেশি পাসপোর্টধারীদের আটকানো কঠিন। 

লাল পাসপোর্ট বিশেষ সুবিধা দেয় এমন ব্যক্তিদের মধ্যে মন্ত্রী, সিটি কর্পোরেশনের মেয়র, সচিব, সেনাবাহিনীর মেজর জেনারেল, আইজিপি এবং তাদের স্বামী বা স্ত্রী রয়েছেন। যারা চাইলে লাল পাসপোর্টের বদলে সাধারণ পাসপোর্ট নিতে পারেন। তবে এর জন্য তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন প্রয়োজন।

দেশে কূটনৈতিক লাল পাসপোর্টের সঠিক সংখ্যা জানা না থাকলেও পাসপোর্ট অধিদপ্তরের মতে, প্রায় দেড় হাজারের কাছাকাছি লোক এই সুবিধা পাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে একাধিক অসংগতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের কাছে লিখিত আবেদন করেছেন সাবেক ছাত্রদল নেতা মোঃ সিরাজুল ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) জমা দেওয়া আবেদনে নগদ অর্থ, ব্যাংক জমা, জমি, স্ত্রীর সম্পদ, বাড়িভাড়া, গাড়ি, পারিবারিক

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। ফলাফল প্রকাশে কোনো ধরনের রাখঢাক না করায় বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পত্রিকা ‘দৈনিক পঞ্চগড় খবর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, গতবারের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছেন। জনগণের এই রায় বিএনপি সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে কোনো ধরনের গাদ্দারি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নতুন করে অবিশ্বাস ও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন আঁতাতের অভিযোগ তুলেছে বিএনপি। তবে জামায়াত এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। চারদলীয় ও বিশ দলীয় জোটের মাধ্যমে দীর্ঘ সময় একসঙ্গে রাজনীতি করলেও বর্তমানে বিএনপি সরকারে এবং জামায়াত বিরোধী দলে রয়েছে। সম্প্রতি এক জনসভায় প্রধানমন্ত্রী