মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬১৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

মূল্যবোধ সৃষ্টির জন্য শিক্ষকের ভূমিকাই মুখ্য: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০:৩৩

শেয়ার করুনঃ
মূল্যবোধ সৃষ্টির জন্য শিক্ষকের ভূমিকাই মুখ্য: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রতিটি শিক্ষার্থীর সততা, দেশপ্রেম ও লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। যাতে তারা শিক্ষিত হয়ে দেশের সেবা করতে পারে। তাহলেই দেশ এগিয়ে যাবে। শনিবার বরিশাল জিলা স্কুলের ১৬৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ দেওয়া-নেওয়ার মাধ্যমে গড়ে উঠে শিক্ষক-শিক্ষার্থীর সুন্দর সম্পর্ক। দাতা-গ্রহীতার সম্পর্কের চেয়ে অনেক পবিত্র এ সম্পর্ক। শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থী কেবলই জ্ঞান লাভ করে না, তার উপদেশ ও পরামর্শ থেকে পায় জীবন ও চরিত্র গঠনের মূল্যবান নির্দেশনা। শিক্ষকের জ্ঞান ও অভিজ্ঞতা দ্বারা সমৃদ্ধ হতে চাইলে তার প্রতি শিক্ষার্থীকে হতে হবে শ্রদ্ধাশীল ও অনুগত। থাকতে হবে তার ওপর গভীর আস্থা। আর তখনই শিক্ষক শিক্ষার্থীকে সর্বোত্তম শিক্ষায় শিক্ষিত করতে সক্ষম হবেন। এর ফলে সাধিত হবে শিক্ষার মহৎ উদ্দেশ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টি হবে সুন্দর পরিবেশ।

আরও

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায়, মন্তব্য রাশেদ খাঁনের

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায়, মন্তব্য রাশেদ খাঁনের

তিনি বলেন, শিক্ষক মহৎ সেবাদানে নিয়োজিত। তার এ সেবা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না, যেমনি যায় না মা-বাবার সেবা সন্তানের প্রতি। মা-বাবা সন্তান জন্ম ও প্রতিপালনের গুরু দায়িত্ব পালন করেন আর শিক্ষক তাকে শিক্ষিত করেন। তার হৃদয়-মনকে জ্ঞানালোকে উদ্ভাসিত করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

উপস্থিত শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের কাছে সমাজের প্রত্যাশা অনেক। শিক্ষকরা সমাজের প্রত্যাশা যত পূরণ করতে পারবেন সমাজও তত সম্মান শিক্ষকদের দেবেন। শিক্ষকরা শিক্ষার আলো দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করে যান। তাদের শিক্ষার আলো শিক্ষার্থীদের সামনের পথ চলাকে সুদৃঢ় করে। যারা শিক্ষকতায় আসবেন তাদের শিক্ষকতা পেশাকে পেশা হিসেবে গ্রহণ না করে ব্রত হিসেবে গ্রহণ করতে হবে। শিক্ষকদের সমাজ ও শিক্ষার্থীদের সামনে নিজের আদর্শ স্থাপন করতে হবে। কেননা মূল্যবোধ সৃষ্টির জন্য শিক্ষকের ভূমিকাই মুখ্য।

প্রতিমন্ত্রী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায়, মন্তব্য রাশেদ খাঁনের

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায়, মন্তব্য রাশেদ খাঁনের

জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মো. এবাদুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকা

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকা

ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

জনপ্রিয় সংবাদ

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

এ সম্পর্কিত আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। ফলাফল প্রকাশে কোনো ধরনের রাখঢাক না করায় বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পত্রিকা ‘দৈনিক পঞ্চগড় খবর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, গতবারের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছেন। জনগণের এই রায় বিএনপি সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে কোনো ধরনের গাদ্দারি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নতুন করে অবিশ্বাস ও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন আঁতাতের অভিযোগ তুলেছে বিএনপি। তবে জামায়াত এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। চারদলীয় ও বিশ দলীয় জোটের মাধ্যমে দীর্ঘ সময় একসঙ্গে রাজনীতি করলেও বর্তমানে বিএনপি সরকারে এবং জামায়াত বিরোধী দলে রয়েছে। সম্প্রতি এক জনসভায় প্রধানমন্ত্রী

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে ইজারা দেওয়া চলবে না: শফিকুর রহমান

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে ইজারা দেওয়া চলবে না: শফিকুর রহমান

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি এখন ভোগ করতে হচ্ছে। জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া