
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০:৩০

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিএনপি-জামাত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেল আড়াইটার দিকে হাকিমপুর হিলি পৌর আ'লীগের আয়োজনে চারমাথা মোড়ে হিলি স্থলবন্দরের মেইন সড়কের পার্শ্বে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
হাকিমপুর হিলি পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

এসময় আরও বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ অনেকে।
শান্তি সমাবেশ সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু।
আলোচনা সভায় বক্তারা বিএনপি জায়াত জোট সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে তাদের গাঁ জ্বলছে। হাকিমপুর শান্তি প্রিয় জায়গা এখানে কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে আওয়ামীলীগ ছাড় দেবে না। আগামীতে যে কোন আন্দোলনে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান নেতারা।