সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬১৯ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

দেবীদ্বারে ৪ মাসেও হয়নি আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০:৩৬

শেয়ার করুনঃ
দেবীদ্বারে ৪ মাসেও হয়নি আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি

কুমিল্লা দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় চলতি বছরের সেপ্টেম্বর মাসে। এরপর প্রায় চার মাস পার হতে চললেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি আওয়ামীলীগ।

আরও

আগামীকাল প্রথমবার যশোরে তারেক রহমান, উৎসব নগরী জেলা

আগামীকাল প্রথমবার যশোরে তারেক রহমান, উৎসব নগরী জেলা

পূর্ণাঙ্গ কমিটির জন্য একটি খসড়া তালিকা করা হলেও তা আর আলোর মুখ দেখেনি। এ নিয়ে পদপ্রত্যাশীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আংশিক কমিটির শীর্ষ নেতারা তাদের নিজের লোক ও আর্থিক সুবিধা ব্যতীত অন্য কাউকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করছেন না বলেও অভিযোগ উঠেছে। এ নিয়েও ক্ষোভ রয়েছে আওয়ামীলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীদের মাঝে।

আরও

পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান তারেক রহমানের

পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান তারেক রহমানের

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, সামনের দিনগুলোতে আন্দোলন-সংগ্রাম আরো কঠিন আকার ধারণ করবে। এসব আন্দোলন-সংগ্রামে একজন সৈনিক হিসেবে মাঠে থাকার জন্য পথ-পদবির প্রয়োজন হয়। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কমিটি ৪৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করায় পদপ্রত্যাশী নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে মানসিকভাবে পিছিয়ে থাকে।

আওয়ামীলীগ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

তারা রাজপথে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে কমিটি ঘোষণা এবং বিরোধীদের আন্দোলন মোকাবেলা আরও জোরদার করার দাবি জানান।

গত ২ সেপ্টেম্বর দীর্ঘ ২৬ বছর পর দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই সময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ওই কমিটিতে একেএম সফিউদ্দিন সফিকে সভাপতি, একেএম মনিরুজ্জামান মাস্টারকে সিনিয়র সহ-সভাপতি, মোস্তফা কামাল চৌধুরীকে সাধারণ সম্পাদক, অধ্যক্ষ হুমায়ুন কবির ও এজাজ মাহমুদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবদুল মতিন সরকারকে সিনিয়র সদস্য করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আংশিক কমিটি ঘোষনার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর ও ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক (বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক) সুজিত রায় নন্দী।

বুধবার বিকেলে এসব অভিযোগের বিষয়ে জানতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, দেবীদ্বার আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দরা এখনো পূর্নাঙ্গ কমিটি করে জমা দিতে পারেনি তাই কমিটির পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করতে বিলম্ব হচ্ছে।

তবে বিষয়টি নিয়ে আক্ষেপ করে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার এক সদস্য বলেন, একজন শীর্ষ নেতার নিজস্ব লোকের পদায়ন ও আর্থিক সুবিধা না পাওয়ায় ঝুলে আছে দেবীদ্বার আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

এ বিষয়ে দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল চৌধুরী বলেন, আমাদের কমিটি গঠন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, কিছু দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। 

গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা না হলে ওই অসম্পূর্ণ কমিটি আর কার্যকর থাকে কি না জানতে চাইলে তিনি জানান, ২৬ বছর পর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ দীর্ঘ সময়ের নেতৃত্বেরও একটি চাঁপ আছে। কমিটির নির্ধারিত ৭১ সদস্যের বিপরীতে ১০ গুন নেতা কর্মীরা কমিটিতে আসার আবেদন করেছেন। তাদের থেকে ৭১ সদস্যের কমিটি নির্বাচনে একটু বিলম্বতো হবেই।

উল্লেখ্য এর আগে ১৯৯৬ সালের ২ আগস্ট জয়নুল আবেদীনকে সভাপতি ও একেএম মনিরুজ্জামান মাস্টারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি করা হয়েছিলো। দলীয় কোন্দলের কারণে গত ২৬ বছর ধরে এক কমিটি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিলো উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম, এরই মধ্যে ১৪ জন নেতার মৃত্যু হয়েছে, ২ জন নেতা বিএনপিতে যোগদান করেছিল প্রায় ১৮ জন সংগঠনের সাথে কোন ধরনের যোগাযোগ রাখেননি, যাদের কেউ চেনেনও না। বাকীদের মধ্যে ৬/৭ জন সক্রিয় থাকলেও বাকীরা আধা সক্রিয় ছিলেন।

সর্বশেষ সংবাদ

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের না জড়ানোর আহ্বান বিএনপির

নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের না জড়ানোর আহ্বান বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় ছাত্রদের সম্পৃক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির মতে, সংসদ নির্বাচনের মতো একটি জটিল ও সংবেদনশীল রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত করা হলে তা তাদের জন্য যেমন ঝুঁকিপূর্ণ হতে পারে, তেমনি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানও বিতর্কের মুখে পড়তে পারে। রোববার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী

ভুয়া পোস্ট ছড়াতে জামায়াত নেতার অ্যাকাউন্ট হ্যাক: দাবি জামায়াতের

ভুয়া পোস্ট ছড়াতে জামায়াত নেতার অ্যাকাউন্ট হ্যাক: দাবি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দলটি। এ ঘটনায় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে এই জিডি করা হয় বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম জানায়, অত্যন্ত

আগামীকাল প্রথমবার যশোরে তারেক রহমান, উৎসব নগরী জেলা

আগামীকাল প্রথমবার যশোরে তারেক রহমান, উৎসব নগরী জেলা

প্রথমবারের মতো সোমবার (২ ফেব্রুয়ারি) যশোরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এদিন খুলনায় সমাবেশে বক্তব্য দেওয়ার পর তিনি হেলিকপ্টারযোগে যশোরে এসে জনসভায় যোগ দেবেন। তার এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১২টা থেকে যশোর উপশহর কলেজ মাঠে এই নির্বাচনি জনসভা শুরু হবে। সভাস্থল ও আশপাশের এলাকায় ইতোমধ্যে সাজ

আন্দোলনের পর এখন দেশ গড়ার সময়: তারেক রহমান

আন্দোলনের পর এখন দেশ গড়ার সময়: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। শনিবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “আমাদের সামনে অনেক কাজ বাকি রয়েছে। বিশেষ করে দেশের কৃষক ভাইয়েরা অনেক কষ্ট করেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না: আল জাজিরাকে ডা. শফিকুর রহমান

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না: আল জাজিরাকে ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন যে, দলের প্রধান (আমির) পদে কোনো নারী কখনো দায়িত্ব পালন করতে পারবেন না।  তিনি বলেন, এটা ঈশ্বরপ্রদত্ত সৃষ্টিগত পার্থক্যের কারণে সম্ভব নয়। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী না দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, দল এখনো প্রস্তুতি নিচ্ছে—ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে