শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬১৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিআন্তর্জাতিক

বিএনপির দু’পক্ষের অস্ত্রের মহড়া গাজীপুরে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ২:৫০

শেয়ার করুনঃ
বিএনপির দু’পক্ষের অস্ত্রের মহড়া গাজীপুরে

গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা দু’পক্ষের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে। বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মাওনা চৌরাস্তা মিজান গার্ডেন এন্ড কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় বিএনপির বেশি কিছু নেতাকর্মীকে অস্ত্র মহড়া দিতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংঘর্ষে জড়িতদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা ছিল। ওই সভায় একটি পক্ষকে না ডেকে সভা শুরুর প্রায় এক ঘণ্টা পর অপরপক্ষ সভাস্থলে গিয়ে তাদের না ডাকার কারণ জানতে চাইলে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়।

আরও

সংরক্ষিত নারী আসনে বিএনপিতে জোর আলোচনায় যাদের নাম

সংরক্ষিত নারী আসনে বিএনপিতে জোর আলোচনায় যাদের নাম

ওই কমিউনিটির সেন্টারে বুধবার বিকেল তিনটার দিকে উপজেলা বিএনপি’র প্রথম সভা শুরু হয়। সভা শুরুর ঘন্টাখানেক পর বঞ্চিত সদস্যরা সভাস্থলে যায়। সেখানে তাদেরকে না ডাকার কারণ জানতে চাইলে সভায় অংশ নেওয়া নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ঢিল ছোঁড়াছোঁড়ি-হাতাহাতি ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে রাকিব ও অপর একজন কর্মী রক্তাক্ত আহত হয়। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সাথে তেলিহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল জানান, দলীয় নীতিমালা অনুযায়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সকল ইউনিয়নসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক, সদস্য থাকার কথা। কেন্দ্রীয় বিএনপির’র সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে দলীয় বিধি মানতে নির্দেশ দেওয়ার পরও বঞ্চিত সদস্যদের ডাকা হয়নি। দলীয় কার্যালয়টি তেলিহাটী ইউনিয়নের মাওনা চৌরাস্তা মিজান গার্ডেন ভবনে।

আরও

অস্ত্রের মহড়াবিএনপি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

এছাড়া উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপি’র মধ্যে প্রত্যেক ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং গোসিংগা ও কাওরাইদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদককে নিয়ে এ সভাটি করার চেষ্টা করা হয়। বাকি ৬ ইউনিয়ন সাধারণ সম্পাদককে এ সভায় ডাকা হয়নি। তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে হামলার অভিযোগগুলো মিথ্যা। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় দুই পক্ষকেই দা, লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও সদস্য সচিব আক্তারুল আলম মাস্টারের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা রিসিভ হয়নি।

মিজান গার্ডেনের স্বত্তাধিকারী মিজানুর রহমান জানান, তেলিহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহন মোড়ল তার লোকবল নিয়ে বিএনপি কার্যালয় ছাড়াও তিনটি কক্ষের আসবাবপত্র ও জানালার গ্লাস ভাঙচুর করা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো পক্ষকেই পাওয়া যায়নি। এ ঘটনায় দুইজন আহত ও বেশ কিছু আসবাপত্র ও গ্লাস ভাঙচুর করা হয়েছে। কোনো লিখিত অভিযোগ বা গ্রেপ্তার নেই।

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়া ট্র্যাজেডি: ব্রেক চাপলেও যে কারণে থামেনি বাসটি

দৌলতদিয়া ট্র্যাজেডি: ব্রেক চাপলেও যে কারণে থামেনি বাসটি

কৃষি উন্নয়নে কৃষক কার্ড চালু হবে শিগগিরই: মন্ত্রী জাহিদ হোসেন

কৃষি উন্নয়নে কৃষক কার্ড চালু হবে শিগগিরই: মন্ত্রী জাহিদ হোসেন

ইরানের পক্ষ থেকে ১০ ট্যাংকার তেল ‘উপহার’ পেয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের পক্ষ থেকে ১০ ট্যাংকার তেল ‘উপহার’ পেয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

দৌলতদিয়ায় বাস ডুবি: নিহতদের পরিবার পেল সরকারি সহায়তা

দৌলতদিয়ায় বাস ডুবি: নিহতদের পরিবার পেল সরকারি সহায়তা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৭ সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৭ সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর

শান্ত থাকার প্রতিশ্রুতি, ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্ত থাকার প্রতিশ্রুতি, ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি লিখেছেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।” তার

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেব না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায় এবং বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশি।” মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে চীনের সহায়তায় ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে চলমান সংকটের সমাধান জাতীয় সংসদের ভেতরেই হোক—এমন প্রত্যাশা জানিয়েছে বিরোধী দল। তবে সংসদের ভেতরে এ সংকটের সমাধান না হলে আন্দোলনে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সরকার

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজাপুর ও কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটির বিভিন্ন পদে যারা আসতে চান তাদের ড্রাগ টেস্ট করতে হবে। তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় থাকবে না এবং জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করা হবে। রফিকুল ইসলাম জামাল সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ের