সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

বিকাশে টাকা পাঠিয়ে ভোট কেনা কি বৈধ? প্রশ্ন রিজভীর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ২১:১৩

শেয়ার করুনঃ
বিকাশে টাকা পাঠিয়ে ভোট কেনা কি বৈধ? প্রশ্ন রিজভীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে ধর্ম ও অর্থের অপব্যবহার হচ্ছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে এবং বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে ভোট প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা স্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বক্তব্যের শুরুতে রিজভী বলেন, ‘একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে—আমাদের জন্য কাজ করুন, আপনার বিকাশ নম্বর দিন, আমরা সেখানে কিছু পাঠাব। এটি আমার ব্যক্তিগত কথা নয়, পত্রিকায় প্রকাশিত তথ্য। প্রশ্ন হলো—এটি কি নির্বাচনি আচরণবিধির মধ্যে পড়ে? টাকা দিয়ে ভোট কেনা কি আইনত দণ্ডনীয় অপরাধ নয়?’

আরও

৬ দফা থেকে ৮, প্রয়োজনে এক দফা: শফিকুর

৬ দফা থেকে ৮, প্রয়োজনে এক দফা: শফিকুর
তিনি আরও বলেন, নির্বাচনি আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—ধর্ম বা আর্থিক প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করা যাবে না। অথচ এখন প্রকাশ্যে ও গোপনে এই কাজগুলো চলছে বলে অভিযোগ উঠছে।

মরহুম আরাফাত রহমান কোকোকে স্মরণ করে রিজভী বলেন, ‘কোকোর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। ফ্যাসিবাদী শাসনের শারীরিক ও মানসিক নিপীড়নই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
২০১৫ সালের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে তিনি বলেন, সে সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমাতে শেখ হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। সাংবাদিকদের ওপর চালানো নির্যাতন ও চোখে গোলমরিচ নিক্ষেপের ঘটনাও তুলে ধরেন তিনি।

রিজভী বলেন, এই নির্মম পরিস্থিতি সুদূর মালয়েশিয়া থেকে প্রত্যক্ষ করছিলেন অসুস্থ কোকো। মায়ের ওপর নির্যাতনের দৃশ্য তাকে মানসিকভাবে ভেঙে দেয় এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

নির্বাচনিআচরণবিধিরুহুলকবিররিজভী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

১১ হাজার কোটি ফিরিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি সজীব ভূঁইয়ার

১১ হাজার কোটি ফিরিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি সজীব ভূঁইয়ার
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি চায় অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করুক, যাতে জনগণের ভোটে নির্বাচিত সরকারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়।

সর্বশেষ সংবাদ

পাকিস্তান-চীন সীমান্ত কমিশনে ভারতের তীব্র আপত্তি প্রকাশ

পাকিস্তান-চীন সীমান্ত কমিশনে ভারতের তীব্র আপত্তি প্রকাশ

বিরোধিতা সীমিত থাকায় রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের দাপট

বিরোধিতা সীমিত থাকায় রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের দাপট

মহিপুরে সেতুর নিচে অবৈধ দোকান নির্মাণ, বিক্রি ৬০–৮০ হাজারে

মহিপুরে সেতুর নিচে অবৈধ দোকান নির্মাণ, বিক্রি ৬০–৮০ হাজারে

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে উন্নয়ন কেন্দ্রে

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে উন্নয়ন কেন্দ্রে

জামায়াত থেকে বহিষ্কারে গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন

জামায়াত থেকে বহিষ্কারে গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

এ সম্পর্কিত আরও পড়ুন

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধনের পরিবর্তে জুলাই জাতীয় সনদে নির্ধারিত প্রক্রিয়ায় সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দেওয়া হবে না। রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান জানান। তাঁর সঙ্গে সমন্বয়ক ড. এইচ এম

গণভোটের রায় বাস্তবায়ন হলে লংমার্চের প্রয়োজন হতো না: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন হলে লংমার্চের প্রয়োজন হতো না: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ কোনো দলের কর্মসূচি নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের কর্মসূচি। গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে এই লংমার্চের প্রয়োজন হতো না।  শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আট দফা দাবি আদায়ে এই

দিল্লির বৈঠকের তথ্য ফাঁস, নেতাদের সতর্ক করলেন শেখ হাসিনা

দিল্লির বৈঠকের তথ্য ফাঁস, নেতাদের সতর্ক করলেন শেখ হাসিনা

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দিল্লিতে সরাসরি বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে চলে আসায় অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে দলের অভ্যন্তরীণ আলোচনা ও কর্মসূচির তথ্য বাইরে না দেওয়ার জন্য নেতাদের সতর্ক করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।  শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত বৈঠকে দিল্লি থেকে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার

৬ দফা থেকে ৮, প্রয়োজনে এক দফা: শফিকুর

৬ দফা থেকে ৮, প্রয়োজনে এক দফা: শফিকুর

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের ৬ দফা এখন ৮ দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজন অনুযায়ী দাবি আরও বাড়তে পারে। আবার প্রয়োজন হলে সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা করারও প্রয়োজন হতে পারে।  শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লংমার্চের টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাসের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিষয়টি একাধিক

গুম তদন্তে বিএনপির অনীহার মানবাধিকার নিয়ে নাহিদের ক্ষোভ

গুম তদন্তে বিএনপির অনীহার মানবাধিকার নিয়ে নাহিদের ক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সরকার গুমের ঘটনাগুলোর তদন্ত চায় না। তিনি বলেন, গুমের ঘটনায় বিএনপি অতীতে বারবার আন্তর্জাতিক তদন্তের দাবি জানালেও এখন দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েও তদন্ত করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে সরকার জাতীয় মানবাধিকার কমিশনকেও দুর্বল করেছে বলে অভিযোগ করেন তিনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক