বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

কেউ খবর রাখেনি চোখ হারানো আ.লীগ নেতাদের !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ২:১৬

শেয়ার করুনঃ
কেউ খবর রাখেনি চোখ হারানো আ.লীগ নেতাদের !

বরিশাল সদর উপজেলায় শোক দিবসের ব্যানার অপসারণ কেন্দ্র করে আনসার সদস্যদের গুলিতে চোখ হারানো ইউপি সদস্যসহ তিন আওয়ামী লীগ নেতা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদেরকে পুলিশী নজরদারিতে রাখায় গ্রেফতারের ভয়ে আহতরা নিশ্চিন্তে চিকিৎসা নিতে পারছেন না বলে অভিযোগ স্বজনদের। বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। আর আহতদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে প্রয়োজনে দেশের বাইরে পাঠিয়ে হলেও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি পরিবারের। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন আহত তিন আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্যরা। 

বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ সূত্র জানায়, প্রথম অবস্থায় আনসার সদস্যদের গুলিতে কমপক্ষে ৬০ জন নেতাকর্মী আহত হন। এর মধ্যে ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনির ও ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসানের চোখ নষ্ট হয়ে গেছে। অন্যদিকে মেয়রের পায়ে গুলি করা হয়েছে- এমন খবর পেয়ে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান রায়হান ঘটনাস্থলে ছুটে এসে গুলিবিদ্ধ হয়ে চোখ হারিয়েছেন। পুরো ঘটনাটি অনাকাঙিক্ষত বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

আরও

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

আহত আতিকুর রহমান রায়হানের বাবা আমির হোসেন জানান, ঘটনার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লা শুধু খোঁজখবর নিচ্ছেন। এছাড়া কেউ একবারের জন্যও খোঁজ নেননি। তিনি বলেন, ঘটনার দিন (১৮ আগস্ট) রায়হান ছিল চেয়ারম্যানের বাসায়। সেখানে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। রাত ১১টার দিকে সে খবর পায় বরিশাল সিটি করপোরেশনের মেয়রকে ইউএনও গুলি করেছেন। এই খবর শুনে রায়হান ছুটে যায় সদর উপজেলা পরিষদের সামনে। সেখানে গিয়ে দাঁড়াতেই আবারও ইউএনওর বাসার দিক থেকে গুলি করা হয়। রায়হান গুলিবিদ্ধ হয়। বিষয়টি আমরা জেনেছি রাত ১২টার পর। রায়হানের বাবা বলেন, আমার ছেলেকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে দেওয়া হোক। 

রায়হানের মা নূরজাহান বেগম বলেন, দল করতে গিয়ে এভাবে একটা ছেলে পৃথিবী থেকে চলে যাবে, পঙ্গু হবে এই ধরনের রাজনীতি আমি চাই না। আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে এই খবর শোনার পর ভেবেছিলাম ও মারা গেছে। আমার দাবি একটাই, আমার ছেলে আমার কোলে ফিরে আসুক। ওর চোখ যেন ভালো হয় সেই ব্যবস্থা করা হোক। তিনি দাবী করেন, রায়হানের বাড়ি যে বরিশালে তা হাসপাতালেও বলেনি। তাহলে পুলিশ ওকেও গ্রেফতার করবে। এই কারণে সঠিক কোনো চিকিৎসা পাচ্ছে না আমার ছেলে।

আরও

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

এখন পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বা দল থেকে কেউ খোঁজ নেয়নি উল্লেখ করে রায়হানের বড় ভাবি শারমিন বেগম বলেন, রাজনীতি থেকে প্রতিহিংসার অবসান হওয়া উচিত। এভাবে কোনো মায়ের সন্তানের চোখ হারানোর কষ্ট আমরা দেখতে চাই না। তিনি গুলিবর্ষণকারীদের বিচারের দাবি জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুনিরুল ইসলাম মনিরের স্বজন জহিরুল ইসলাম জানান, বুধবার (১৮ আগস্ট) রাতে মনির খবর পান ইউএনও অফিসের সামনে মেয়রকে গুলি করা হয়েছে। খবর পেয়ে মনির সেখানে ছুটে যান। ইউএনও অফিসও ২৩ নম্বর ওয়ার্ডে। গিয়ে সেখানে দাঁড়াতেই বিপরীত দিক থেকে গুলি বর্ষিত হয়। তার মুখমন্ডলে এবং শরীর মিলিয়ে ৪২টি গুলি লেগেছে। গুলিতে একটি চোখ নষ্ট হয়ে গেছে মনিরের। তিনি বলেন, ঘটনার পরপরই মনিরের পরিবারের সবাই ঢাকায় চলে গেছেন। তারা কেউ বরিশালে নেই। পুরো পরিবার আতঙ্কেও আছেন। তাদেরও নাকি পুলিশ নজরদারিতে রেখেছে।

প্রয়াত বীর প্রতীক রফিকুল আহসান বাদশার স্ত্রী মোহসিনা বলেন, আমার ছেলে তানভীরের চোখে ৫টি গুলি এখনো আছে। এগুলো আর উঠানো যাবে না। ডাক্তার বলেছে তানভীর আর কোনোদিন চোখে দেখতে পারবে না। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজন পুলিশ আমার ছেলেকে আটকে রেখেছে। তিনি বলেন, আমি বীর প্রতীকের স্ত্রী। তিনি মারা যাওয়ার পরে বর্তমান প্রধানমন্ত্রীর হাত থেকে আমার স্বামীর সনদ আমি এনেছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ নিজ চোখে দেখেছি। যতদূর জেনেছি, বুধবার রাতে ইউএনও অফিসের সামনে এমন কোনো ঘটনা ঘটেনি যে গুলি ছুড়তে হবে। আমার সন্তান যাদের গুলিতে চোখ হারিয়েছে তাদের বিচার চাই। প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, অকারণে গুলিবর্ষণকারীদের বিচার আপনি করুন। আপনি আমার সন্তানের সুচিকৎসার ব্যবস্থা করুন। তানভীরের স্ত্রী জান্নাতি আক্তার বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ২টায় আমার স্বামীকে ঢাকায় রেফার্ড করা হয়। কিন্তু রাত ১১টা পর্যন্ত পুলিশ আমাদের হাসপাতালে আটকে রাখে। এখন ঢাকায় চিকিৎসা নিলেও পুলিশ পাহারা দিচ্ছে। আমাদের চার মাসের একটি সন্তান রয়েছে। সন্তান নিয়ে আমি অনিশ্চয়তায় আছি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, ঢাকায় যারা চিকিৎসা নিচ্ছেন তারা সাসপেক্টেড আসামি। এজন্য পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। তবে চিকিৎসা গ্রহণে কোনো বাধা দেওয়া হচ্ছে না। 

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, আমরা ঢাকায় হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যেহেতু তারা মামলার আসামি এজন্য পুলিশ তাদের নজরদারিতে রেখেছে। সুচিকিৎসায় বাধা দেয়ার খবর আমাদের কাছে নেই।

প্রসঙ্গত, গত বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ কম্পাউন্ডে ব্যানার অপসারণ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গুলি করেন আনসার সদস্যরা। অবশ্য আওয়ামী লীগ নেতাদের দাবি- শুধু আনসার সদস্যরা নয় ইউএনও নিজেও গুলি ছোড়েন নেতাকর্মীদের ওপর। এ ঘটনায় কমপক্ষে ৫০ জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে চোখ হারান তিনজন।

আ.লীগ নেতা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া

এ সম্পর্কিত আরও পড়ুন

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

সরকারের নির্বাহী আদেশে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভারতে অবস্থানরত দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব কে পালন করবেন, সে বিষয়ে মন্তব্য করার পরই দলটির ভেতরে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে আলোচনা ও অসন্তোষের খবর সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন। সেই নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিবাদ করেছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী

দেশে একটি বিশেষ চক্র ও চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে বাংলাদেশিদের পারস্পরিক প্রীতি, সৌহার্দ্য ও বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

বিএনপির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিরোধী দল হিসেবে কী কর্মসূচি পালন করতে হবে, সে বিষয়ে বিএনপির কাছ থেকে নসিহত নেওয়ার প্রয়োজন নেই। তিনি দাবি করেন, অতীতে বিএনপি বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন শেখ সেলিম

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন শেখ সেলিম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেছেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। শেখ হাসিনা বলেন, তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ