
প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১:৫৬

রাস্তার মধ্যে টেবিল পেতে দেদার বিকোচ্ছে গোমূত্র ! হ্যাঁ, দাম ৪০০ টাকা প্রতি লিটার ৷ গোবরের দাম ৫০০ টাকা ৷ এটা ‘গো-মাতা’র ক্ষেত্রে ৷ যদিও ষাঁড়ের মূত্রের দাম কিছুটা কম ৷ ৩০০ টাকা প্রতি লিটার ৷
কখনও কখনও পাওয়া যাচ্ছে ডিসকাউন্টও ৷ প্রায় ১০০ টাকার ছাড়ে ২০০ টাকায় সেটা কিনে নিচ্ছেন ক্রেতারা ৷ আর এত সব কাণ্ডের পিছনে কারণ একটাই ৷ সেটা হল করোনা ভাইরাস ৷
আর তাতেই যেন শুরু হয়েছে ‘গোমূত্র পার্টি’ ৷ কিছুদিন আগেই ভারত হিন্দু মহাসভার তরফে দিল্লিতে একটা ‘গোমূত্র পার্টি’র ব্যবস্থা করা হয়েছিল ৷ সেখানে প্রচুর মানুষ অংশও নিয়েছিলেন ৷ এবার এ রাজ্যেই খুল্লাম খুল্লাই চলছে গোমূত্র পার্টি ৷
