
প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১৫:৩৪
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করার কিছুক্ষণের মধ্যে বিদেশিদের যাবতীয় ভিসা বাতিল করল ভারত সরকার। শুক্রবার মধ্যরাত থেকে বিশেষ কারণ ছাড়া ভারতে প্রবেশ করতে পারবেন না কোনো বিদেশি। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ।
২. প্রবাসী ভারতীয় কার্ডধারীদের ভিসা ছাড়া দেশে প্রবেশের অধিকার ১৫ এপ্রিল পর্যন্ত প্রত্যাহার করা হচ্ছে।
৩. যদি কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশ করা খুব প্রয়োজনীয় হয় তবে তাকে কাছাকাছি ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে।
৪. যেকোনো ব্যক্তি চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে এলে বা ১৫ ফেব্রুয়ারির পর সেখানে গিয়ে থাকলে ভারতে প্রবেশের পর তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে।
৫. অত্যন্ত প্রয়োজনীয় না হলে বিদেশ থেকে ফেরার পর কাউকে যাত্রা করতে নিষেধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

৬. খুব দরকার না হলে বিদেশে যাওয়া উচিত নয়।। সেক্ষেত্রে বিদেশ থেকে ফিরলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
৭. স্থলবন্দগুলোতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাড়ানো হবে নজরদারি।