বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতিবেশী

আজ মোদির শপথ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০১৯, ১৭:১৭

শেয়ার করুনঃ
আজ মোদির শপথ

নরেন্দ্র মোদি টানা ২য় বারের মত ভারতের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে আজ শপথ বাক্য পাঠ করবেন। ভারতের লোকসভা নির্বাচনে বিপুল বিজয় নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে নয়া দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের নয়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা আমন্ত্রণ পেলেও আমন্ত্রণ পাননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে পাক প্রধানমন্ত্রী এ নিমন্ত্রণ পাননি। তবে ভারতের প্রশাসন বলছে, ভারতে অভ্যন্তরীণ রাজনীতির কারণে পাক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। 

এদিকে এই শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ২টা ১৮ মিনিটে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ সিদ্ধান্ত জানিয়েছেন। মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নয়া দিল্লিতে পৌঁছান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব টি এস তিরুমূর্তি; ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলীও উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান শেষে ভারতের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন আবদুল হামিদ। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের ওই নৈশভোজে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও অংশ নেবেন। শুক্রবার সকালে নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউজে আবদুল হামিদের সঙ্গে মোদির সাক্ষাতের সূচি রয়েছে। তিন দিনের সফর শেষে ওই দিন দুপুরে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি।

জানা যায়, রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে সন্ধ্যা ৭টায় শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান। তাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে অনুষ্ঠানে মোদি ছাড়াও আরো বিদায়ী মন্ত্রিসভার কয়েকজন সদস্যরাও শপথ নিতে পারেন। দেশ-বিদেশ মিলিয়ে এবার রেকর্ড সংখ্যক অতিথি হাজির থাকবেন মোদির শপথ অনুষ্ঠানে। মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘বিমসটেক’ অর্থাৎ ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকনোমিক কোঅপারেশন’ সদস্য ভুক্ত দেশগুলোর নেতারা। ভারত ছাড়াও বিমসটেক ভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটান। এছাড়াও কিরগিজিস্তান গণপ্রজাতান্ত্রিক দেশের প্রেসিডেন্ট এবং মরিশাসের প্রধানমন্ত্রীকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা
প্রতিবেশী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘৩০ মে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য ভারত সরকারের তরফে বিমস্টেক ভুক্ত সদস্য দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ‘প্রতিবেশি’ প্রথম’ সরকারের এই নীতিকে সামনে রেখেই এই আমন্ত্রণ। শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে তেশরিং, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মইথ্রিপলা সিরিসেনা, নেপালের প্রধানমন্ত্রী কে.পি.শর্মা ওলি, কিরগিজিস্তানের প্রেসিডেন্ট সুরনবে জিনবেকভ, মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ.উইন.মাইইন্ট, মরিশাসের প্রেসিডেন্ট প্রভিন্দ কুমার জুগনৌথ, থাইল্যান্ডের বিশেষ দূত গ্রিসাডা বুনার্ক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিদেশি রাষ্ট্র নেতাদের পাশাপাশি শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, জেডিএস নেতা কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ. ডি. কুমারস্বামী, আপ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, টিআরসে প্রধান তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, জেডিইউ প্রধান ও বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও ওয়াইএস জগন মোহন রেড্ডি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি।

ইনিউজ ৭১/এম.আর

আরও

ভারতীয় ভিসা ফি বাড়লো দ্বিগুণ, বাংলাদেশিদের জন্য সীমিত সুবিধা

ভারতীয় ভিসা ফি বাড়লো দ্বিগুণ, বাংলাদেশিদের জন্য সীমিত সুবিধা

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

ফুডপান্ডার এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ফুডপান্ডার এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে ভারতের মাছ আমদানিকারকদের সংগঠন। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের পদ্মার ইলিশের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে এ আবেদন জানানো হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চিঠিতে আমদানিকারকরা উল্লেখ করেন, ১৯৯৬ সাল থেকে

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার ধারাবাহিক দাবির মধ্যে ভারতের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যর্পণের বিষয়ে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নয়, শেষ পর্যন্ত ভারতের আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ এলে সেটি দেশটির বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিযোগগুলো ভারতের আইন অনুযায়ীও অপরাধ হিসেবে

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও নয়াদিল্লি বাংলাদেশের জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ নতুন বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় দেখা যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য বহন করে। ঘটনার সূত্রপাত কানপুর থেকে, যেখানে গত ৪ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রার সময় একটি তাঁবুর ওপর ‘আই

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তাদের সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা গত ১২ সেপ্টেম্বর হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের একদল বাংলাদেশি শিক্ষার্থী তাদের ফাইনাল বর্ষের সহপাঠীদের ওপর হামলা