শনিবার, ৪ এপ্রিল, ২০২৬২১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতিবেশী

রাতের আকাশে বাজপাখির গর্জন: পাকিস্তানি এই নারী পাইলটের ক্ষেপণাস্ত্রেই রাফাল ধ্বংস

সাজিদ হিটলার
সাজিদ হিটলার , বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০:৫৬

শেয়ার করুনঃ
রাতের আকাশে বাজপাখির গর্জন: পাকিস্তানি এই নারী পাইলটের ক্ষেপণাস্ত্রেই রাফাল ধ্বংস
চৌকশ নারী পাইলট আয়েশা ফারুক, ছবি সংগৃহীত।

রাত গভীর। দক্ষিণ এশিয়ার আকাশজুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। ঠিক সেই সময়েই পাকিস্তানের ইতিহাস গড়েন নারী ফাইটার পাইলট আয়েশা ফারুক। শত্রু ভারতীয় রাফাল যুদ্ধবিমানকে নিশানা করে মাত্র কয়েক সেকেন্ডে ধ্বংস করেন তিনি। ঘটনাটি শুধু সামরিক নয়, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও এক অসাধারণ মাইলফলক হয়ে উঠেছে।

৬ মে গভীর রাতে পাকিস্তান বিমানবাহিনীর জেট থেকে ছোড়া এআইএম-১২০সি ক্ষেপণাস্ত্র ২৭ সেকেন্ডের এক ঝড়ো অভিযানে রাফালকে পরিণত করে ধ্বংসস্তূপে। বিশ্বের সামরিক ইতিহাসে এই প্রথম রাফাল কোনো নারীর হাতে ভূপাতিত হলো। আন্তর্জাতিক গণমাধ্যম ও সামরিক বিশ্লেষকরাও এই ঘটনার গুরুত্ব নিয়ে আলোচনা করছেন।

পাঞ্জাবের বাহাওয়ালপুরে জন্ম নেওয়া আয়েশা ছোটবেলা থেকেই সামরিক জীবন ও ফ্লাইং ক্যারিয়ারের স্বপ্ন দেখতেন। বাবাকে হারানোর পর মায়ের অনুপ্রেরণায় এগিয়ে যান তিনি। আত্মীয়দের আপত্তি ও সামাজিক চাপের মুখেও নিজের স্বপ্ন থেকে সরে যাননি। তিনি বিশ্বাস করতেন, নারীরাও পারে যুদ্ধজয়ে নেতৃত্ব দিতে।

আরও

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

বিমানবাহিনীতে তার যাত্রা ছিল কষ্টকর। প্রথম নারী হিসেবে তাকে বারবার প্রমাণ করতে হয়েছে নিজের দক্ষতা। আয়েশা জানান, পুরুষ সহকর্মীদের মতোই তাকে কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। দিনের শুরু হতো ভোর ৪টায় আর শেষ হতো রাত ১২টায়। মানসিক চাপ ও শারীরিক পরিশ্রমকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছেন এক সাহসী যোদ্ধা হিসেবে।

পাকিস্তান বিমানবাহিনীতে এখন ৩১৬ নারী সদস্য রয়েছেন, যাদের মধ্যে মাত্র ৫ জন ফাইটার জেট চালাতে পারেন। তবে আয়েশাই একমাত্র যিনি যুদ্ধ অভিযানে প্রস্তুত। তিনি বলেন, লিঙ্গ নয়, যোগ্যতাই এখানে আসল। দেশরক্ষার এই পেশায় সৌন্দর্য নয়, সাহসিকতা লাগে। তিনি শুধু নিজের স্বপ্ন নয়, পুরো পাকিস্তানের নারী সমাজের সাহসের প্রতীক হয়ে উঠেছেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এই আকাশযুদ্ধের মাঝেই ভারতের হামলায় পাকিস্তানের ১১ সেনাসদস্য নিহত হন, আহত হন আরও ৭৮ জন। পাশাপাশি প্রাণ হারান সাতজন নারী ও ১৫ শিশুসহ ৪০ বেসামরিক নাগরিক। ভারত অভিযুক্ত করে ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার প্রতিক্রিয়ায় ইসলামাবাদে সামরিক অভিযান চালানোর জন্য।

পাকিস্তান নারী পাইলটআয়েশা ফারুকরাফাল ধ্বংসভারত পাকিস্তান যুদ্ধদক্ষিণ এশিয়া সংঘাত
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যেই ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত-পাকিস্তান। কিন্তু সেই রাতেই মোদির ভাষণ শেষে কাশ্মীর ও পাঞ্জাবে ড্রোনের গতিবিধি ও বিস্ফোরণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী ব্ল্যাকআউট ও পাল্টা হামলার মাধ্যমে জবাব দেয়।

আরও

বাঙালি হেনস্তার প্রতিবাদে কলকাতায় তৃণমূলের পদযাত্রা, মমতার কড়া বার্তা বিজেপিকে

বাঙালি হেনস্তার প্রতিবাদে কলকাতায় তৃণমূলের পদযাত্রা, মমতার কড়া বার্তা বিজেপিকে

আয়েশা ফারুকের ক্ষিপ্রতা ও সাফল্য যেন এই উত্তপ্ত সময়ে এক নতুন বার্তা নিয়ে এসেছে— নারীর শক্তি কোনো সীমারেখা মানে না। তার ক্ষেপণাস্ত্রের মতোই সে বার্তা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে।

সর্বশেষ সংবাদ

ফুটবল খেলার মাইকিং: টানা দ্বিতীয় দিনের সংঘর্ষে আহত শতাধিক

ফুটবল খেলার মাইকিং: টানা দ্বিতীয় দিনের সংঘর্ষে আহত শতাধিক

ঈদের আগেই হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

ঈদের আগেই হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

দীর্ঘদিন ইউএনও পদ শূন্য থাকায় সরাইলে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা

দীর্ঘদিন ইউএনও পদ শূন্য থাকায় সরাইলে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও নয়াদিল্লি বাংলাদেশের জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ নতুন বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় দেখা যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য বহন করে। ঘটনার সূত্রপাত কানপুর থেকে, যেখানে গত ৪ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রার সময় একটি তাঁবুর ওপর ‘আই

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তাদের সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা গত ১২ সেপ্টেম্বর হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের একদল বাংলাদেশি শিক্ষার্থী তাদের ফাইনাল বর্ষের সহপাঠীদের ওপর হামলা

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। এতে ভারতের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতের ওপর বড় চাপ পড়েছে। বিশেষ করে তৈরি পোশাক, চিংড়ি, রত্ন ও গয়নার রপ্তানি ব্যাহত হওয়ায় শিল্পকারখানাগুলো সমস্যায় পড়েছে এবং শ্রমিকদের বেতন দেওয়াও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তামিলনাড়ুর তিরুপ্পুরে তৈরি পোশাক কারখানায়

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারি কমিশনার (এসিপি) মো: আরিফুজ্জামানকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার এলাকার অরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হাকিমপুর সীমান্ত চৌকিতে পাহারায় থাকা বিএসএফ'এর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতেই তাকে স্বরূপনগর থানার পুলিশে হস্তান্তর করা হয়। তার কাছ থেকে