রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

দুর্নীতির অভিযোগে সোহরাওয়ার্দীর পরিচালক ওএসডি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ নভেম্বর ২০২০, ২:৪৬

শেয়ার করুনঃ
দুর্নীতির অভিযোগে সোহরাওয়ার্দীর পরিচালক ওএসডি

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ ওঠার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) উত্তম কুমার বড়ুয়াকে  বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে তাকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত ওএসডি রাখার কথা বরা হয়েছে। এর আগে গত ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক তদন্তে বের হয়ে আসে স্বাস্থ্য অধিদপ্তরের তিন ধরনের যন্ত্রপাতি কেনাকাটায় ৬ কোটি ৪০ লাখ ৩১ হাজার ৮০০ টাকার আর্থিক অনিয়ম হয়েছে। মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দাম অনুসরণ না করে ও বাজারদর যাচাই না করে বেশি দামে এসব মেডিকেল যন্ত্রপাতি কেনা হয়েছে। 

উত্তম কুমার বড়ুয়া আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাচিপের যুগ্ম মহাসচিব।অনিয়মের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১২ ডিসেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের ঔষধ প্রশাসন অনুবিভাগের তৎকালীন অতিরিক্ত সচিব ইসমাইল হোসেনের নেতৃত্ব তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ বছরের ১২ জানুয়ারি তৎকালীন সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রায় ৯ মাস পর পরিচালককে ওএসডি করা হলো।

তদন্ত কমিটি জানায়, এর আগে উত্তম কুমারের বিরুদ্ধে এমআর মেশিন কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। কমিটি অসন্তোষ প্রকাশ করে বলেছে, আর্থিক অনিয়ম প্রকাশের পর সাজা পাওয়া একজন কর্মকর্তাকে দেশের স্বনামধন্য একটি হাসপাতালের পরিচালকের পদে বহাল রাখা ঠিক কি না, তা বিবেচনার দাবি রাখে। এ ছাড়া তাঁকে এ ধরনের ক্রয়সংক্রান্ত কার্যক্রম করার সুযোগ দেওয়াও ঠিক হয়নি।

আরও

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা
অনিয়মের বিষয়ে জানতে চাইলে উত্তম কুমার বড়ুয়া  বলেন, ‘আমার হাতে এখনো এমন কোনো চিঠি আসেনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা সত্য নয়। তবে আমি এটুকু বলতে পারি, আমি যা করেছি, তা সরকারি ক্রয় বিধিমালা মেনে করেছি। এসব কেনাকাটার বিষয়েই মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন ও মৌখিক নির্দেশ ছিল।’তদন্ত প্রতিবেদনে বলা হয়, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মোট আটটি ওটি লাইট ৬ কেটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় কেনা হয়েছে। প্রতিটি লাইটের দাম পড়েছে ৭৯ লাখ ২৫ হাজার টাকা করে, যা বাজারমূল্যের চেয়ে ২৫৬ শতাংশ বেশি। এতে সরকারের ৪ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
একই ওটি লাইট রাজশাহী মেডিকেল কলেজে ৯ লাখ ৮০ হাজার টাকায় এবং চট্টগ্রাম মেডিকেলে ৯ লাখ ৯০ হাজার টাকায়, স্যার সলিমউল্লাহ মেডিকেল কলেজে ২৩ লাখ টাকায় কেনা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের ‘হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট’ কর্মসূচির আওতায় এসব লাইটের প্রতিটির মূল্য ২২ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে বার্ষিক ক্রয় পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়।শহীদ সোহরাওয়ার্দীতে ওটি লাইটের চাহিদা ২০টি। ক্রয় পরিকল্পনায় এমনটাই বলা আছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বেশি দামে আটটি লাইট কেনে। এর মধ্যে দুটি লাইট কেনা হয় আরসিএস এন্টারপ্রাইজ থেকে।এ ছাড়া দুটি ‘কোবলেশন মেশিন’ কেনা হয়েছে ১ কোটি ১০ লাখ টাকায়। কিন্তু ২০১৯-২০ অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে মূল্যতালিকা অনুমোদন করা হয়েছে, সেখানে এর মূল্য ধরা হয়েছে প্রতিটি ১৬ লাখ টাকা। অর্থাৎ দুটির দাম সর্বোচ্চ ৩২ লাখ টাকা। ফলে সরকারের ৭৮ লাখ টাকা অতিরিক্ত ব্যয় ও আর্থিক ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে অ্যানেসথেসিয়া মেশিনের চাহিদা রয়েছে ১৫টি। এএসএল নামে একটি প্রতিষ্ঠান থেকে ভেন্টিলেশনসহ দুটি অ্যানেসথেসিয়া মেশিন ১ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকায় কেনা হয়। অর্থাৎ একটির দাম পড়েছে ৫৮ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিয়াপসের কর্মসূচির সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয় যে মূল্য নির্ধারণ করেছে, সেখানে প্রতিটি মেশিনের মূল্য উল্লেখ করা হয়েছে ৭ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা। সে হিসেবে দুটির দাম সর্বোচ্চ ১৪ লাখ ৫৭ হাজার ২০০ টাকা হওয়ার কথা।

এ মেশিন কিনে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ১ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা।তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়ম করে সরকারি অর্থের অপব্যবহারের জন্য হাসপাতাল পরিচালক উত্তম কুমার বড়ুয়া, বাজারদর কমিটির সদস্য নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সৌমিত্র সরকার, নেফ্রোলজি বিভাগের প্রধান রতন দাশ গুপ্ত, পরিসংখ্যান কর্মকর্তা এ এস এম কামরুজ্জামান ও প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করা হয়েছে।

আরও

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

এ সম্পর্কিত আরও পড়ুন

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা

ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে নতুন চাপ তৈরি করেছে। নতুন এই সিদ্ধান্তে ১২ কেজি সিলিন্ডারের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার এক ঘোষণায় জানায়, প্রতি ১২ কেজি এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা, যা

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নৌপরিবহনমন্ত্রী বলেন, জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দেশ

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

বর্তমান সরকারের মেয়াদ দুই মাস পূর্ণ হয়েছে শুক্রবার (১৭ এপ্রিল)। এ সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার, জনকল্যাণ নিশ্চিতকরণ এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার ৬০টি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সরকারি বিবৃতিতে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে দেওয়া ইশতেহার বাস্তবায়নে সরকার ইতিমধ্যে

শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

বিগত দুই সরকারের সময় শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী দুই সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু ঘটে। সময়মতো টিকাদান নিশ্চিত

ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা

ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা

মোটরসাইকেল মালিকদের জন্য জ্বালানি সংগ্রহ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে সরকারের চালু করা ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি সম্প্রসারণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে ঢাকা ও ঢাকা মেট্রোসহ দেশের মোট ১২টি জেলার মোটরসাইকেল মালিকরা এই অ্যাপে নিবন্ধন করতে পারবেন। পাইলটিং কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত জেলাগুলো হলো—ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর,