বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬২৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বরিশালে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৪ শিশু গ্রেফতার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ অক্টোবর ২০২০, ২৩:৩১

শেয়ার করুনঃ
বরিশালে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৪ শিশু গ্রেফতার

বরিশালে জমি-জমা বিরোধের জের ধরে নিজের কণ্যা শিশুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। প্রতিপক্ষকে ঘায়েল করতে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন তিনি। আর আসামী করেছেন প্রতিপক্ষের ৪ শিশুকে। যাদের প্রত্যেকের বয়স ১০-১২ বছর। এদিকে মামলার সূত্র ধরে ওই চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিশুদের বুধবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। আদালতের জিআরও এসআই রাশেদুল এ তথ্য নিশ্চিত করেছেন। জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রূনসী গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ওই চার শিশু হলো মো. সাইদুল ইসলাম (১১), মো. সোলায়মান ইসলাম তামিম (১০), মো. হাফিজুল ইসলাম লাবিব (১০) ও মো. শাওন হাওলাদার (১০)। এদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে রুনসি গ্রামে। এজাহারে এদের বয়স ১০ ও ১১ বছর দেখানো হলেও প্রকৃতপক্ষে তিনজনের বয়স ৯ বছর এবং ৯ বছর তিন মাসের মধ্যে। আর সাইদুলের বয়স দশ বছর দুইমাস বলে স্বীকার করেছেন ওসি আবুল কালাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার বিকালে সংঘটিত ওই ঘটনায় গত মঙ্গলবার রাতে নির্যাতিতার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদী জানান, খেলার কথা বলে গত রবিবার বিকালে ওই ৪ শিশু তার শিশু কন্যাকে ডেকে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন সোমবার রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানতে পারেন অভিভাবকরা। পরদিন মঙ্গলবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসরাত জেরিন জুঁই জানান, শিশুটির শারীরিক অবস্থা এবং ঘটনার বর্ণনা শুনে ধর্ষণের সন্দেহ হয়। পরে তাকে ডাক্তারী পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন
বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বুধবার সন্ধ্যায় শিশুদেরকে প্রিজনভ্যানে তোলার সময়ে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় আদালত পাড়ায়। কথিত ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত চার শিশুর চিৎকারে প্রত্যক্ষদর্শীরাও চোখের পানি ফেলেছেন। এদিকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঘটনাস্থলে কথা হয় ওই এলাকার সংরক্ষিত আসনের ইউপি সদস্য নাজমা বেগম ও রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিনের সাথে। চেয়ারম্যান বশির উদ্দিন বলেন, ঘটনাটি ধর্ষণ নয়। ধর্ষণ সাজানো হয়েছে। মূলত বাদী ও বিবাদীর পরিবার আপন চাচা-ভাতিজা। উভয় পক্ষের মধ্যে ১৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে অসংখ্যবার শালিস আমি নিজেও করেছি। পুরানো শত্রুতার জের ধরে এই মামলা।

ইউপি সদস্য নাজমা বেগম বলেন, ধর্ষণ হয়েছে বলে আমার কাছে কোন তথ্য নেই। আমি তাদের প্রতিবেশী। তাছাড়া ধর্ষণ ৪ তারিখ হলে মেয়ের গোপনাঙ্গে ৬ তারিখতো ব্যথা লাগতে পারেন না।মামলার বাদী জাহিদুর রহমান রুবেলের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। এদিকে প্রতিবেশীরা বলছেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এদেরকে ফাঁসানো হয়েছে। প্রতিবেশীরা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ধর্ষণের কোন ঘটনা ঘটেছে বলে জানা নেই। মামলার বাদী রুবেল ও গ্রেফতার হওয়া শিশুদের পিতার সাথে জমির শরিক নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। সে কারনে এ ধরনের মামলা হতে পারে বলে মনে করেন তারা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানের সংজ্ঞা বদলে ফেলেছে বাকেরগঞ্জের এই মামলাটি। তাদের মতে ১০ বছরের শিশুদের শরীরে শুক্রানু তৈরী হয় না। যাদের শরীরে শুক্রানু তৈরী হয় না তারা ধর্ষণ কিভাবে করে সেটিও প্রশ্ন।এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডাঃ অসীম কুমার সাহা বলেন, দশ বা এগারো বছরের শিশু কখনোই ধর্ষণ করতে পারেন বলে আমার অভিজ্ঞতায় এবং চিকিৎসা শাস্ত্র পড়তে গিয়ে পাইনি। ওই শিশুর শারীরীক প্রস্তুতি ১০-১১ বছর বয়সে হয় না। আপনি যা বললেন, আমি জানি না আসলে ঘটনা কি? কিন্তু ধর্ষণের সংজ্ঞা যদি নতুন করে লেখা হয় তাহলে সম্ভব। নতুবা যৌনাঙ্গ র্স্পশ করলেই যদি ধর্ষণ হয় তাহলেও সম্ভব। কিন্তু ‘ইন্টারকোর্স’ বলতে যে বিষয় রয়েছে সেটাইতো মানবদেহে এই বয়সে সঞ্চারিত হয় না। অকল্পনীয়, অসম্ভব ব্যপার হচ্ছে শিশুরা ধর্ষণ করতে পারে বলে। খোঁজ নিয়ে দেখেন, এটা অন্য কিছু।

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ মনে করেন, একটি অসম্ভব ঘটনা হচ্ছে ১০-১১ বছরের শিশুরা ধর্ষণ করেছে। আমি মনে করি পরিণত ধর্ষকদের বিরুদ্ধে যখন আন্দোলন চলছে তখন কেউ কেউ ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে এসব অভিযোগ করছেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, আমি সুনির্দিষ্ট করে বলতে চাই বাকেরগঞ্জের এই ধর্ষণ মামলাটি আসলে কতটুকু সত্য তা নিয়ে আমার কাছেই সংশয় রয়েছে।

আরও

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

মূলত পারিবারিক বিরোধে প্রতিশোধ নিতে অনেকে আজকাল এমন অভিযোগ করে থাকেন। তবে চিকিৎসা বিজ্ঞান বলছে অতটুকু একটি বাচ্চা কখনো ধর্ষণ করতে পারেন না।বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আল-মামুন বলেন, যেহেতু দেশে ধর্ষণ বিরোধী একটি অবস্থান সৃষ্টি হয়েছে তখন কেউ হয়তো সেটিকে সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে।বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, ভিকটিম এবং অভিযুক্ত সবাই শিশু। তাই প্রচলিত আইনে অভিযুক্তদের বিচার হবে।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

সর্বশেষ সংবাদ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

এ সম্পর্কিত আরও পড়ুন

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

সারাদেশের প্রায় ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, দূষিত ও জীবাণুযুক্ত পানি মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক। দুই দিনের এ বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত। এতে বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা, পাটপণ্যে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দরের জটিলতা এবং বাণিজ্য বাধার বিষয়গুলো তুলে ধরা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে আজ বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়েছেন। রাকিবুল ইসলাম রাকিব জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের সার্বিক বিষয় শুনবেন। বিশেষ করে আবরার হত্যা মামলার বিচার প্রক্রিয়া

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য প্রস্তুত করা জমিতে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা। বর্তমান রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। পরিকল্পিত দ্বিতীয় ইউনিটের কাজ এগোয়নি। ফলে উন্নয়নের জন্য প্রস্তুত করা

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে যে আইনি ব্যাখা দিল ভারত

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে যে আইনি ব্যাখা দিল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যাবাসন সম্পূর্ণ একটি আইনি বিষয়। এ ক্ষেত্রে নির্দিষ্ট আইনগত প্রক্রিয়াই অনুসরণ করা হবে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। সেই লক্ষ্যেই দুই দেশের মধ্যে আলোচনা